শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে রেগুলেশন থাকা উচিত: শিক্ষামন্ত্রী
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে রেগুলেশন থাকা উচিত: শিক্ষামন্ত্রী
পদ্মাসেতুর রেল ভায়াডাক্টের অনিরাপত্তা নিয়ে প্রকাশিত তথ্য ভিত্তিহীন : রেলমন্ত্রী
পদ্মাসেতুর রেল ভায়াডাক্টের অনিরাপত্তা নিয়ে প্রকাশিত তথ্য ভিত্তিহীন : রেলমন্ত্রী
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদে নিয়োগলাভে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদে নিয়োগলাভে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান
ঢাকা, ০২ জুলাই, ২০২৬ (বাসস) : দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদে নিয়োগলাভে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, আগামী ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে জীবনবৃত্তান্তসহ আবেদন জমা দিতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয়েছে, ‘দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার নিয়োগের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতির নিকট সুপারিশ প্রেরণের উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী গঠিত বাছাই কমিটি উল্লিখিত পদে নিয়োগলাভে আগ্রহী ব্যক্তিগণের নিকট থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করছে।’ আগ্রহী ব্যক্তিগণের আইনের ধারা ৮-এর উপধারা (১)-এর বিধান মোতাবেক প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে।  আইনের ধারা ৮-এর উপধারা (২) এ উল্লিখিত ব্যক্তিগণ কমিশনার হিসাবে নিযুক্ত হইবার/থাকবার যোগ্য হবেন না।  জীবনবৃত্তান্তে আগ্রহী ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, পেশা/চাকরি/অভিজ্ঞতার সুনির্দিষ্ট বিবরণ (মেয়াদকালসহ), মোবাইল নম্বর ও ই-মেইল উল্লেখ করত স্বাক্ষর করে দাখিল করতে হবে।  জীবনবৃত্তান্তের সঙ্গে সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার স্বপক্ষে সকল সনদপত্রের কপি জমা প্রদান করতে হবে।  খামের ওপর ‘দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদের জন্য জীবনবৃত্তান্ত’ উল্লেখ করতে হবে।  জীবনবৃত্তান্ত জমা প্রদানের স্থান: ক) সচিবালয় কেন্দ্রীয় পত্র গ্রহণ কেন্দ্র, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয় গেইট নং-৫ অথবা খ) জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা, কক্ষ নম্বর-৯৩৫, মন্ত্রিপরিষদ বিভাগ, ভবন নং-১ (নতুন), বাংলাদেশ সচিবালয়, ঢাকা। যে সকল ব্যক্তি উল্লিখিত তথ্যাদি ও কাগজপত্রসহ ইতোমধ্যে আবেদন/জীবনবৃত্তান্ত জমা প্রদান করেছেন, তাদের পুনরায় জীবনবৃত্তান্ত জমা দেওয়ার প্রয়োজন নাই।
সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে
সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে
দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম
দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম
দক্ষিণ আফ্রিকা ছেড়ে ফিরে এসে নতুন করে জীবন গড়ার লড়াইয়ে অভিবাসন প্রত্যাশীরা
দক্ষিণ আফ্রিকা ছেড়ে ফিরে এসে নতুন করে জীবন গড়ার লড়াইয়ে অভিবাসন প্রত্যাশীরা
ঢাকা, ২ জুলাই, ২০২৬ (বাসস): মালাউইয়ের প্রত্যন্ত গ্রামের বাড়িতে ফিরে দক্ষিণ আফ্রিকায় বিদেশিবিরোধী স্বেচ্ছাসেবী গোষ্ঠীর হামলার ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করছিলেন আহামাদি আসসানি। ওই হামলার পর কয়েকটি ব্যাগ ছাড়া আর কিছুই সঙ্গে নিতে পারেননি তিনি। বাধ্য হয়ে দেশটি ছেড়ে পালিয়ে আসেন।  মালাউইর সালিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধ অভিবাসীরা তাদের চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধা দখল করে নিচ্ছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার জন্য অনানুষ্ঠানিকভাবে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এ সময়সীমা ঘিরেই বিদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। মালাউইয়ের মনাম্বা গ্রামের বাসিন্দা আসসানি এএফপিকে বলেন, ‘প্রাণের ভয়ে আমরা ঘরের ভেতরে লুকিয়ে ছিলাম।’ মাটির ইটের তৈরি, অসমান মেঝে ও জীর্ণ দেয়ালের ওই গ্রামটি গ্রামীণ মালাউইয়ের একটি সাধারণ জনপদ। তিনি জানান, এরপর একদল হামলাকারী দক্ষিণ আফ্রিকার পিটারম্যারিটজবার্গ শহরে তাঁর বাসায় ঢুকে দরজা ভেঙে ফেলে এবং বাসিন্দাদের ওপর হামলা চালায়। আসসানি পালিয়ে যেতে সক্ষম হলেও তাঁর দাবি, ওই ঘটনায় দুই মালাউই নাগরিক নিহত এবং আরও দুজন আহত হন। তবে দক্ষিণ আফ্রিকার পুলিশ অস্থিরতার ওই সময় থেকে এ পর্যন্ত একজন মালাউই নাগরিক, দুজন মোজাম্বিকের নাগরিক এবং একজন ইথিওপীয় নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ৩৩ বছর বয়সী আসসানি বলেন, ‘এটি ছিল আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক ও মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া অন্যতম অভিজ্ঞতা।’ তিনি বলেন, ‘আমরা কিছুই সঙ্গে আনতে পারিনি।’ রাজধানী লিলংওয়ে থেকে ১২০ কিলোমিটার পূর্বে সালিমা জেলার এই গ্রামে ফিরে আসা প্রায় ১৫ জনের একজন তিনি। ‘আর কখনো ফিরব না’- কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সীমার আগে ১৫  সহস্রাধিক মালাউই নাগরিক দক্ষিণ আফ্রিকা ছেড়েছেন।  এছাড়া ঘানা, নাইজেরিয়া ও জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের হাজারো নাগরিকও দেশটি ছেড়ে গেছেন। তাদের অনেককেই নিজ নিজ সরকার সহায়তা করেছে। দক্ষিণ আফ্রিকায় সময়ে সময়ে বিদেশিবিরোধী সহিংসতা ঘটলেও এবারই প্রথম একাধিক দেশের সরকার আনুষ্ঠানিকভাবে নিজ নিজ নাগরিকদের দেশে ফিরিয়ে নেয়। এক বছরের বেশি সময় আগে আসসানি দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। বহু দশক ধরে হাজারো মালাউই নাগরিককে যেমন কাজ, আয় এবং পরিবারের জন্য ভালো ভবিষ্যতের আশায় সীমান্ত পাড়ি দিতে দেখা গেছে, তাঁরও লক্ষ্য ছিল একই। তিনি এক ইথিওপীয় নাগরিকের মালিকানাধীন একটি দোকানে কাজ পান। সামান্য সেই বেতনই তাঁর জীবনে বড় পরিবর্তন এনে দিয়েছিল। তিনি বলেন, ‘আমি বাড়িভাড়া দিতে পেরেছি, দেশে থাকা স্বজনদের সহায়তা করতে পেরেছি এবং সন্তানদের স্কুলের খরচ চালাতে পেরেছি।’ তবে সাম্প্রতিক অভিজ্ঞতার পর তিনি আর কখনো দক্ষিণ আফ্রিকায় ফিরতে চান না। আসসানি বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার চেয়ে আমি বরং এখানেই দারিদ্র্েযর মধ্যে মারা যেতে চাই।’ ‘আর সেখানে আমাদের চাওয়া হচ্ছে না’- ৩২ বছর বয়সী হাওয়া ত্রোকো আট মাস বয়সী সন্তানকে পিঠে বেঁধে এবং যতটুকু বহন করা সম্ভব, শুধু ততটুকু জিনিসপত্র নিয়েই সালিমায় ফিরে আসেন। স্বামী দক্ষিণ আফ্রিকায় থেকে গেলেও তিনি ফিরে আসেন। ত্রোকো বলেন, ‘শুনেছিলাম অনেকের ওপর হামলা হচ্ছে, তাদের সম্পদ লুট করা হচ্ছে, এমনকি কেউ কেউ নিহতও হচ্ছেন।’ সরকারি বাসে আসন পাওয়ার আগে তাঁকে পাঁচ দিন একটি অস্থায়ী শিবিরে থাকতে হয়। পরে তিনি দেশে ফিরে আসেন। কিন্তু দক্ষিণ আফ্রিকায় গিয়ে যেসব সমস্যার সমাধান চেয়েছিলেন, সেই ক্ষুধা, বেকারত্ব ও দারিদ্র্যই আবার তাঁর সামনে ফিরে আসে। ৩১ বছর বয়সী ত্বাইবু হুসেইনের জন্য মালাউইয়ে ফিরে আসার অর্থ ছিল ডারবানে কাটানো এক দশকের জীবনের ইতি টানা। সেখানে তিনি দর্জি ও আসবাবপত্র নির্মাতা হিসেবে কাজ করতেন।   এ বছর পরিস্থিতি বদলে যায়। হুসেইন এএফপিকে বলেন, ‘বিদেশিবিদ্বেষ এখন বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমনকি পুলিশ কর্মকর্তারাও কর্মস্থলে এসে লোকজনকে ধরে শিবিরে নিয়ে যাচ্ছিলেন। এতে স্পষ্ট হয়ে যায়, বিদেশিদের আর সেখানে চাওয়া হচ্ছে না।’ তিনি জানান, নিজ দেশে ফেরার জন্য যে ডারবান শিবিরে তিনি অপেক্ষা করছিলেন, সেখানে ১০ সহস্রাধিক মানুষ ছিলেন। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত একটি টিকিট পাওয়া ছিল অলৌকিক ঘটনার মতো।’ জায়গা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠা ফেরত যেতে চাওয়া মানুষের মধ্যে বিরোধের কথাও তুলে ধরেন তিনি। হুসেইন বলেন, ‘আমরা না খেয়ে ছিলাম। গোসল করতে পারিনি। অনেক মানুষ অজ্ঞান হয়ে পড়েছিলেন।’ ‘নিজের জীবনের জন্য ভয় পেয়েছিলাম’- জিম্বাবুয়েতে ফিরে আসার পর গত দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন বিকেলে রাজধানী হারারের উপকণ্ঠের চিতুংউইজায় শীতের রোদে অন্য বেকার পুরুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন টাকেসুরে নিয়াও। তিন সন্তানের ৪৫ বছর বয়সী এই বাবা এএফপিকে বলেন, ‘আমি ঘুমাতে পারি না।’ তিনি জানান, গত ১৩ জুন দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে তাঁর বাড়িতে একদল যুবক এসে তাঁকে সেখান থেকে চলে যেতে বলে। পেশায় কাঠমিস্ত্রি নিয়াও বলেন, ‘তারা আমার জিনিসপত্র নিয়ে যেতে শুরু করে। প্রথমে ফ্রিজ নিয়ে যায়, তারপর টেলিভিশন। এরপর তারা আমার কাজের সরঞ্জামের দিকে যায়।’ তিনি বলেন, ‘যখন তারা বিছানাটি নিতে আবার ফিরে আসতে চাইল, তখন আমি দরজা বন্ধ করে দিই। কারণ তাদের হাতে বড় বড় ছুরি ছিল। আমি নিজের জীবন এবং আমার সন্তানদের নিরাপত্তা নিয়ে ভীত ছিলাম।’ পরদিন তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে শুধু একটি কাপড়ের ব্যাগ এবং কয়েকটি ছোটখাটো জিনিস সঙ্গে নিয়ে পালিয়ে যান। পেছনে রেখে আসেন আসবাবপত্র, কাঠের কাজের যন্ত্রপাতি এবং ক্রেতাদের কাছে পাওনা অর্থ।
২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ :  প্রধানমন্ত্রী
২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ :  প্রধানমন্ত্রী
যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 
পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
ফাইন্যান্স এশিয়ার তিন পুরস্কার পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস
ফাইন্যান্স এশিয়ার তিন পুরস্কার পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস
ঢাকা, ১ জুলাই, ২০২৬ (বাসস): ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক, বেস্ট ইকুইটি ক্যাপিটাল মার্কেটস (ইসিএম) হাউস এবং বেস্ট ডেট ক্যাপিটাল মার্কেটস (ডিসিএম) হাউস হিসেবে স্বীকৃতি পেয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। প্রতিষ্ঠানটি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র একটি সহযোগী (সাবসিডিয়ারি) প্রতিষ্ঠান। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের মূল তিনটি ক্যাটাগরিতে এই স্বীকৃতি বাংলাদেশের পুঁজিবাজারে আইডিএলসি ইনভেস্টমেন্টসের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। ইকুইটি ও ডেট ক্যাপিটাল মার্কেটস, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, সিন্ডিকেশন, অ্যাডভাইজরি, আন্ডাররাইটিং এবং ট্রাস্টি সেবায় প্রতিষ্ঠানটির সমন্বিত দক্ষতার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, তারল্য সংকট, উচ্চ সুদের হার এবং পাবলিক ইকুইটি ইস্যুর সীমিত সুযোগের কারণে গত অর্থবছর বাংলাদেশের পুঁজিবাজারের জন্য ছিল চ্যালেঞ্জিং। এ পরিস্থিতিতেও আইডিএলসি ইনভেস্টমেন্টস দেশের একমাত্র পাবলিক ইকুইটি ইস্যুর নেতৃত্ব দেয়। পাশাপাশি স্ট্রাকচার্ড ডেট সলিউশন সম্প্রসারণ, রেগুলেটরি ক্যাপিটাল গঠনে সহায়তা এবং শীর্ষস্থানীয় করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য গ্রিন, শরিয়াহসম্মত, সিন্ডিকেটেড ও অ্যাডভাইজরি সেবা প্রদান করে। হংকংয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম জামাল উদ্দিন বলেন, ‘বাংলাদেশ ছোট বাজার হলেও এটি এশিয়ার অন্যতম স্থিতিশীল প্রবৃদ্ধির গল্প। এই প্রবৃদ্ধির পরবর্তী ধাপে আরও গভীর ইকুইটি মার্কেট, শক্তিশালী ডেট ক্যাপিটাল মার্কেট, টেকসই অর্থায়ন এবং বেশি প্রাতিষ্ঠানিক মূলধন প্রয়োজন। ফাইন্যান্স এশিয়ার এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি আমরা আমাদের সম্মানিত গ্রাহক, বিনিয়োগকারী, শেয়ারহোল্ডার এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতি উৎসর্গ করছি।’ আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ উদ্দীন আহমেদ বলেন, ‘ফাইন্যান্স এশিয়ার কাছ থেকে এই তিনটি স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই অর্জন আমাদের সমন্বিত ইনভেস্টমেন্ট ব্যাংকিং প্ল্যাটফর্ম, গ্রাহক ও বিনিয়োগকারীদের আস্থা এবং গুণগত মান, উদ্ভাবন ও উৎকর্ষপূর্ণ বাস্তবায়নের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।’
চারটি আর্থিক প্রতিষ্ঠানকে আমানত পরিশোধে ৩ মাসের সময় দিল বাংলাদেশ ব্যাংক
চারটি আর্থিক প্রতিষ্ঠানকে আমানত পরিশোধে ৩ মাসের সময় দিল বাংলাদেশ ব্যাংক
স্টক এক্সচেঞ্জকে বাজার নিয়ন্ত্রণের মাপকাঠি নির্ধারণে স্বাধীনতা দিল বিএসইসি
স্টক এক্সচেঞ্জকে বাজার নিয়ন্ত্রণের মাপকাঠি নির্ধারণে স্বাধীনতা দিল বিএসইসি
  • সর্বশেষ
  • জনপ্রিয়
দারিদ্র্যের কশাঘাতে ভোলার উপকূলীয় শিশুর শিক্ষাজীবন সংকটে
ময়মনসিংহে হত্যা মামলায় ২ সহোদরের মৃত্যুদণ্ড
রাজশাহীতে নজরুল বর্ষ উদ্বোধন
পদ্মাসেতুর রেল ভায়াডাক্টের অনিরাপত্তা নিয়ে প্রকাশিত তথ্য ভিত্তিহীন : রেলমন্ত্রী
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদে নিয়োগলাভে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান
দক্ষিণ আফ্রিকা ছেড়ে ফিরে এসে নতুন করে জীবন গড়ার লড়াইয়ে অভিবাসন প্রত্যাশীরা
সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে রেগুলেশন থাকা উচিত: শিক্ষামন্ত্রী
‘খেলার ছলে শেখা’ কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের
দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম
১০
ময়মনসিংহে হত্যা মামলায় ২ সহোদরের মৃত্যুদণ্ড
ময়মনসিংহে হত্যা মামলায় ২ সহোদরের মৃত্যুদণ্ড
ময়মনসিংহ, ২ জুলাই, ২০২৬ (বাসস) : ময়মনসিংহে দশম শ্রেণি পড়ুয়া ছাত্রকে সৈকত হাসান আকাশ (১৫) হত্যা মামলায় দুই সহোদরকে আজ মৃত্যুদণ্ড দিয়েছেন জেলার একটি আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।  এছাড়া আরও দু’জনকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড এবং তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- নাজমুল হক (২৬) ও এনামুল হক। এ মামলায় তাদের বাবা জিয়াউল হক (৫৭) এবং চাচা জুলহাস উদ্দিনকে (৩৭) ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। আসামিরা ময়মনসিংহ সদর উপজেলার ভূগলী নয়াপাড়া গ্রামের বাসিন্দা। এরমধ্যে জিয়াউল হক, জুলহাস উদ্দিন ও নাজমুল হকের উপস্থিতিতে আজ আদালত রায় ঘোষণা করলেও অপর আসামি এনামুল হক পলাতক রয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষেও আইনজীবী ছিলেন সহকারি পাবলিক প্রসিকিউটর মো. আবু হানিফ খান এবং আসামী পক্ষে ছিলেন আইনজীবী মো. রফিকুল ইসলাম খান। আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার অষ্টধার উচ্চ বিদ্যালয়ের দশম শিক্ষার্থী সৈকত হাসান আকাশের সঙ্গে স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হকের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি জানাজানি হলে মেয়েটির পরিবার এ সম্পর্ক কোনোভাবেই মানতে পারেনি। এরপর ২০২১ সালের ১৯ মে রাতে মেয়েটিকে দিয়ে সৈকত হাসানকে ডেকে নিয়ে গলাকেটে হত্যার পর মৃতদেহ মাটিচাপা দেওয়া হয়। পরে ২১ মে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মো. আকরাম হোসেন বাদি হয়ে ২২ মে কোতয়ালি মডেল থানায় ১৪ জনের নামে হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ২০২২ সালের ১৪ জানুয়ারি ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় ঘোষনা করেন। ময়মনসিংহ আদালত পরিদর্শক পীরজাদা মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে বলেন, রায় ঘোষণার পর কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আসামিদের কারাগারে পাঠানো হয়।
গোপালগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা
গোপালগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা
ফেনীতে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
ফেনীতে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
‘খেলার ছলে শেখা’ কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের
‘খেলার ছলে শেখা’ কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের
মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজের শিক্ষার্থী প্রবেশ পত্র পায়নি
মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজের শিক্ষার্থী প্রবেশ পত্র পায়নি
দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১,১৩,৪৭৯ জন
দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১,১৩,৪৭৯ জন
যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু : নকল প্রতিরোধে সতর্ক প্রশাসন
যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু : নকল প্রতিরোধে সতর্ক প্রশাসন
পথ নাটকের দৃশ্যকে নির্যাতন বলে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
পথ নাটকের দৃশ্যকে নির্যাতন বলে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
রাম মন্দির নিয়ে সেনাপ্রধানের নামে ছড়ানো বক্তব্য ভুয়া : বাংলাফ্যাক্ট
রাম মন্দির নিয়ে সেনাপ্রধানের নামে ছড়ানো বক্তব্য ভুয়া : বাংলাফ্যাক্ট
তুরাগ নদে লাশ ভেসে যাওয়ার গুজব শনাক্ত: রিউমার স্ক্যানার
তুরাগ নদে লাশ ভেসে যাওয়ার গুজব শনাক্ত: রিউমার স্ক্যানার
ভিন্ন ঘটনার দৃশ্য বিএনপির বিরুদ্ধে ছড়িয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
ভিন্ন ঘটনার দৃশ্য বিএনপির বিরুদ্ধে ছড়িয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলতে যুক্তরাষ্ট্র
বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলতে যুক্তরাষ্ট্র
বিদায়ের দ্বারপ্রান্তে থেকে বেলজিয়ামের দুর্দান্ত জয়
বিদায়ের দ্বারপ্রান্তে থেকে বেলজিয়ামের দুর্দান্ত জয়
পিছিয়ে পড়েও কেনের দুই গোলে ইংল্যান্ডের অসাধারণ জয়
পিছিয়ে পড়েও কেনের দুই গোলে ইংল্যান্ডের অসাধারণ জয়
মেক্সিকো সিটিতে বিশ্বকাপের নক আউট পর্বে জয় উদযাপনে নিহত ২
মেক্সিকো সিটিতে বিশ্বকাপের নক আউট পর্বে জয় উদযাপনে নিহত ২
ফিফার নতুন আইনে বিশ্বকাপে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে লাল কার্ড পেলেন হিনকেপি
ফিফার নতুন আইনে বিশ্বকাপে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে লাল কার্ড পেলেন হিনকেপি
নেদারল্যান্ডসের কোচের পদ ছাড়লেন কোম্যান
নেদারল্যান্ডসের কোচের পদ ছাড়লেন কোম্যান
নক আউট পর্বে ৪০ বছরের খরা কাটিয়ে জয় নিশ্চিত করেছে মেক্সিকো
নক আউট পর্বে ৪০ বছরের খরা কাটিয়ে জয় নিশ্চিত করেছে মেক্সিকো

নামাজের ওয়াক্ত শুরু

তারিখ : ০২ জুলাই, ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসের ২য় আসর উপলক্ষে জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নতুন কুঁড়ি স্পোর্টসের ২য় আসর উপলক্ষে জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তৃণমূলের প্রতিভা অন্বেষণে ১ জুলাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু 
তৃণমূলের প্রতিভা অন্বেষণে ১ জুলাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু 
জুলাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন শুরু
জুলাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন শুরু
ব্যাডমিন্টনে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে হুমায়রা
ব্যাডমিন্টনে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে হুমায়রা
স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স
স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স
অভিনেতা জাহের আলভীকে কারাগারে পাঠানোর আদেশ
অভিনেতা জাহের আলভীকে কারাগারে পাঠানোর আদেশ
শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননায় সিক্ত কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী
শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননায় সিক্ত কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী
শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ 
শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ 
পাইকগাছায় বিনামূল্যে দু’শতাধিক রোগী’র ছানী অপারেশন
পাইকগাছায় বিনামূল্যে দু’শতাধিক রোগী’র ছানী অপারেশন
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার
দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে ভারত
দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে ভারত
বেসরকারি পর্যটন কেন্দ্র বরগুনার সুরঞ্জনা ইকো টুরিজম এন্ড রিসোর্ট
ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রত্ননগরী মুন্সীগঞ্জে পর্যটনের অপার সম্ভাবনা
রংপুর অঞ্চলে বাণিজ্যিক কলা চাষে নীরব বিপ্লব
রংপুর অঞ্চলে বাণিজ্যিক কলা চাষে নীরব বিপ্লব
হারানো ঐতিহ্য ফেরাতে বিষমুক্ত আনারসের চাষের দিকে ঝুঁকছেন মধুপুরের চাষীরা
কৃষিকে পেশা করে সফল উদ্যোক্তা বাউফলের মেহেদী হাসান