জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ
জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী
শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী
সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রাজপথে তখন লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থী : জহির উদ্দিন স্বপন
সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রাজপথে তখন লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থী : জহির উদ্দিন স্বপন
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি
সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি
ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় পুলিশ সদস্যদের জিপিএ-৫ প্রাপ্ত সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি আজ এ আহ্বান জানান। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ হেডকোয়ার্টার্স আয়োজিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এতে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন এআইজি মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, অভিভাবকগণ এবং বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে আইজিপি বলেন, আজ তোমাদের যে সম্মাননা প্রদান করা হচ্ছে, তা শুধু একটি পুরস্কার নয়, এটি তোমাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি, ভবিষ্যতের প্রতি আমাদের বিশ্বাস এবং তোমাদের সম্ভাবনার প্রতি আমাদের আস্থার প্রতীক। তিনি বলেন, মেধা মানুষকে এগিয়ে দেয়, কিন্তু সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ মানুষকে সত্যিকারের মহান করে তোলে। তাই তোমাদের শুধু ভালো শিক্ষার্থী হলে চলবে না, ভালো মানুষও হতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি বিনয়, সহমর্মিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। আইজিপি আশা প্রকাশ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের আজকের কৃতিত্বই যেন আগামী দিনের একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি হয়ে ওঠে। পুলিশ প্রধান শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, সাময়িক কৌতূহল বা কোনো প্ররোচনায় মাদকের ভয়াল থাবা যেন তোমাদের স্পর্শ করতে না পারে, সেজন্য সবসময় সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে, মাদক একটি মরণফাঁদ। একই সাথে মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট গেমে অতিরিক্ত আসক্তি, অন্য নেশাজাত দ্রব্যের আসক্তির মতোই ক্ষতিকর। তিনি বলেন, প্রযুক্তিকে তোমরা ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকবে। দেশের নাগরিক হিসেবে দেশের আইন মেনে চলবে ও অন্যদের আইন মেনে চলতে উৎসাহিত করবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন কাজী মো. তানান হোসেন, সৈয়দা সাবিহা মুশাররাত মুমু, মো. আদনান জাওয়াদ ও মুস্তাইনা মঞ্জুর। মেধাবী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা মেধাবৃত্তি প্রদানের প্রশংসনীয় উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমিন এবং পুলিশ পরিদর্শক শেখ ফারুকুজ্জামান। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অব্যাহত সাফল্যের জন্য তোমাদের নিরলস পরিশ্রম করতে হবে। জীবনে উন্নতি করতে হলে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি স্ক্রিন টাইম কমিয়ে পড়ালেখায় গভীর মনোনিবেশের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখে এগিয়ে যেতে হবে। সকল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি মানসিক ও শারীরিক বিকাশে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করার পরামর্শ দেন। উল্লেখ্য, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৮০১ জন, এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ২৭২ জন, ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৮৪৫ জন, এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৯৫ জন শিক্ষার্থী মেধাবৃত্তি লাভ করেছে। ২০২৪ ও ২০২৫ এ দুই বছরে বাংলাদেশ পুলিশের মেধাবৃত্তি পেয়েছে সর্বমোট ২ হাজার ১১৩ জন মেধাবী শিক্ষার্থী। তাদের মধ্যে আজ আনুষ্ঠানিকভাবে ঢাকাস্থ ৩৬০ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে। অন্যদের সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার কার্যালয়ের মাধ্যমে মেধাবৃত্তি প্রদান করা হবে।
কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া 
কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া 
হামে আরও ৪ শিশুর মৃত্যু
হামে আরও ৪ শিশুর মৃত্যু
প্রত্যাখ্যাত অভিবাসীদের ‘রিটার্ন হাবে’ পাঠাতে সম্মত ইইউভুক্ত ৫টি দেশ
প্রত্যাখ্যাত অভিবাসীদের ‘রিটার্ন হাবে’ পাঠাতে সম্মত ইইউভুক্ত ৫টি দেশ
ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া অভিবাসীদের ফেরত পাঠানোর আগে তাদের রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে একটি দেশে ‘রিটার্ন হাব’ স্থাপনে সম্মত হয়েছে পাঁচটি ইইউভুক্ত দেশ।  আগামী ১ জানুয়ারি থেকে এ উদ্যোগ শুরুর লক্ষ্যে কাজ চলছে বলে শুক্রবার জানিয়েছেন ডেনমার্কের এক মন্ত্রী। খবর বার্তা সংস্থা এএফপি’র। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইউরোপের বাইরে প্রত্যাবাসনকেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনার আয়োজন করা হয়। বৈঠকে ডেনমার্ক, গ্রিস, অস্ট্রিয়া, জার্মানি ও নেদারল্যান্ডস এই উদ্যোগে একমত হয়। ডেনমার্কের অভিবাসনমন্ত্রী মর্টেন বোডস্কভ বলেন, ‘নতুন বছরের কাছাকাছি সময়ে আমরা ইউরোপীয় ইউনিয়নের বাইরের একটি অংশীদার দেশের সঙ্গে এ বিষয়ে একটি অভিন্ন সমঝোতায় পৌঁছানোর আশা করছি।’  তিনি বলেন, এসব দেশ ইইউর আশ্রয় ও অভিবাসন নীতিতে পরিবর্তন আনছে। উগান্ডা ও রুয়ান্ডাকে সম্ভাব্য অংশীদার দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানস প্লেভরিস বলেন, লক্ষ্য হলো ২০২৭ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের কোনো একটি দেশে ‘রিটার্ন হাব’ চালু করা।  এ বিষয়ে আলোচনা এখন ‘অগ্রসর পর্যায়ে’ রয়েছে বলেও জানান তিনি। এর আগে, শুক্রবার ডেনমার্ক জানিয়েছিল, এ ধরনের ‘রিটার্ন হাব’-এ আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত ব্যক্তিদের ২০২৭ সালের শেষ নাগাদ পাঠানোর জন্য তারা প্রস্তুত থাকবে। অর্থাৎ, এটি বছরের শুরুতে নয়, বরং ২০২৭ সালের শেষ দিকে শুরু হতে পারে। গত জুনে ইউরোপীয় পার্লামেন্ট কঠোর অভিবাসন নীতির অনুমোদন দেয়। এর ফলে কর্তৃপক্ষের আটক করার ক্ষমতা বাড়ানো হয় এবং ইউরোপের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের সুযোগ তৈরি হয়। তবে মানবাধিকার সংগঠনগুলো এই উদ্যোগের তীব্র সমালোচনা করেছে। এর আগে, যুক্তরাজ্য অবৈধ অভিবাসীদেরকে রুয়ান্ডায় পাঠানোর একটি পরিকল্পনা বাতিল করে।  অন্যদিকে, ইতালির উদ্যোগে আলবেনিয়ায় অভিবাসীদের প্রক্রিয়াকরণের জন্য স্থাপিত কেন্দ্রগুলোও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং সেখানে প্রত্যাশার তুলনায় খুব কমসংখ্যক অভিবাসী পাঠানো হয়েছে।
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই
নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি
নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ খাতে ২০৩০ সালের মধ্যে ২০০ কোটি ডলারের বাজার সম্ভাবনা
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ খাতে ২০৩০ সালের মধ্যে ২০০ কোটি ডলারের বাজার সম্ভাবনা
চাঁদপুরে এগ্রোভোল্টাইক প্রকল্প গ্রহণের উদ্যোগ সরকারের : বিডা চেয়ারম্যান
চাঁদপুরে এগ্রোভোল্টাইক প্রকল্প গ্রহণের উদ্যোগ সরকারের : বিডা চেয়ারম্যান
চাঁদপুর, ৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): চাঁদপুরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ থেকে ৮ হাজার একর জমিতে বড় ধরনের এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। একই সঙ্গে সরকারি খাস জমিতে রপ্তানিমুখী শিল্পের জন্য ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপনের জন্য সম্ভাব্য স্থানও খুঁজে দেখা হচ্ছে বলে জানান তিনি। আজ শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত চক্ষু শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। রাহেলা ওসমান সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে এবং প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সহযোগিতায় এ আয়োজন করা হয়। বিডা চেয়ারম্যান বলেন, বিদ্যুৎ সংকট নিরসন, কৃষির সঙ্গে বিদ্যুৎ উৎপাদন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে বড় একটি এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্প করার চেষ্টা চলছে। এ প্রকল্পের বিশেষত্ব হলো, সৌর প্যানেলের নিচের জমিতে কৃষিকাজও করা যাবে। অর্থাৎ একই জমি থেকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষি উৎপাদন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, প্রকল্পের জন্য চাঁদপুরে ইতোমধ্যে কয়েকটি বড় জায়গা চিহ্নিত করা হয়েছে। সেগুলোর মধ্যে উপযুক্ত স্থান নির্বাচন করে দ্রুত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। প্রকল্পটি প্রায় ৭ থেকে ৮ হাজার একর বা তারও বেশি জায়গাজুড়ে হতে পারে। এটি বাস্তবায়িত হলে কমপক্ষে ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি চাঁদপুরের বিদ্যুৎ পরিস্থিতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি আশা করা হচ্ছে। চৌধুরী আশিক মাহমুদ বলেন, উৎপাদিত বিদ্যুৎ জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় যুক্ত হওয়ার সুযোগ থাকবে। ফলে এর সুফল পুরো দেশের মানুষও পাবেন। চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগের বিষয়ে বিডা চেয়ারম্যান বলেন, প্রায় দুই মাস আগে প্রধানমন্ত্রী চাঁদপুরে এসে ইপিজেড করার উদ্যোগ নেওয়ার কথা বলেছিলেন। এরই ধারাবাহিকতায় একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি জেলার বিভিন্ন এলাকায় সরকারের কী পরিমাণ খাস জমি রয়েছে এবং সেসব জমিতে ইপিজেড স্থাপনের সম্ভাব্যতা খুঁজে দেখছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সংগঠনের সদস্য অধ্যাপক ড. তারিফুজ্জামান সোহেল শিকদার, সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হক, এডিশনাল আইজিপি (টেলিকম) মো. মনিরুজ্জামান, ডিআইজি তাপতুন নাসরীন, প্রাইম ব্যাংকের এমডি নাজিম এ চৌধুরী, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার কমোডর হারুন চৌধুরী, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনিসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
ব্রাজিলের মাংস আমদানি স্থগিত করেছে ইইউ, গভীর উদ্বেগ প্রকাশ
ব্রাজিলের মাংস আমদানি স্থগিত করেছে ইইউ, গভীর উদ্বেগ প্রকাশ
শেয়ারবাজারে সূচকের উত্থান, দর বেড়েছে ১২৭ কোম্পানির 
শেয়ারবাজারে সূচকের উত্থান, দর বেড়েছে ১২৭ কোম্পানির 
  • সর্বশেষ
  • জনপ্রিয়
সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি
শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া 
নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু 
হামে আরও ৪ শিশুর মৃত্যু
রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত
সরকারি সফরে নৌবাহিনী প্রধানের সৌদি আরব গমন
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কুসাল
প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা
১০
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
কুমিল্লা (দক্ষিণ), ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলচালক ও এক পথচারী নিহত হয়েছেন।  আজ শনিবার সকালে উপজেলার বাতিসা ও চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। মৃতরা হলেন—চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখীল গ্রামের আবদুর রহিমের ছেলে আবদুর রহমান (২২) এবং পৌরসভার চাটিতলা এলাকার বাসিন্দা আবুল হাশেম (৭০)। মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বেলা ১১ টার দিকে মহাসড়কের বাতিসা গোবিন্দ মানিক্য দিঘির দক্ষিণ পাড় এলাকায় ঢাকামুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রলিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক আবদুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রলিচালক আবদুস সোবহানও আহত হয়েছেন। তিনি উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, একই দিন সকালে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেন পার হওয়ার সময় দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় পথচারী আবুল হাশেম গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, আবুল হাশেম দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম পৌরসভার চাটিতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে তিনি বিয়ে করেছিলেন। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল রায়হান পাটোয়ারী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি রুহুল আমিন বাসসকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু 
নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু 
ফেনী সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
ফেনী সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
খুবি’তে দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত
খুবি’তে দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত
নীতিমালা মেনে কার্যক্রম চালাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি ইউজিসি চেয়ারম্যানের আহ্বান
নীতিমালা মেনে কার্যক্রম চালাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি ইউজিসি চেয়ারম্যানের আহ্বান
এসএসসি ও দাখিল ভোকেশনালের রেজিস্ট্রেশন শুরু
এসএসসি ও দাখিল ভোকেশনালের রেজিস্ট্রেশন শুরু
ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তালিকাভুক্তি ও নির্বাচনে বিএনপির সমন্বয় কমিটি
ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তালিকাভুক্তি ও নির্বাচনে বিএনপির সমন্বয় কমিটি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জড়িয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জড়িয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়ম বেনামি ঋণ জালিয়াতির আসল চিত্র শনাক্ত: বাংলাফ্যাক্ট
পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়ম বেনামি ঋণ জালিয়াতির আসল চিত্র শনাক্ত: বাংলাফ্যাক্ট
প্রধানমন্ত্রীর দুপুরের খাবারের দৃশ্য দাবি করে ছড়ানো মিথ্যা দাবি শনাক্ত: বাংলাফ্যাক্ট
প্রধানমন্ত্রীর দুপুরের খাবারের দৃশ্য দাবি করে ছড়ানো মিথ্যা দাবি শনাক্ত: বাংলাফ্যাক্ট
পুরোনো ভিডিও ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
পুরোনো ভিডিও ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কুসাল
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কুসাল
প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা
প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা
আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি
আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত ডেকোর
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত ডেকোর
সিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড শানাকার
সিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড শানাকার
আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন
আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন
নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড মান্ধানার
নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড মান্ধানার

নামাজের ওয়াক্ত শুরু

তারিখ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬
বাংলা একাডেমিতে জমে উঠেছে ৯ দিনব্যাপী জিয়া স্মৃতি বইমেলা
বাংলা একাডেমিতে জমে উঠেছে ৯ দিনব্যাপী জিয়া স্মৃতি বইমেলা
শিল্পকলায় নজরুলের ঐতিহ্যবাহী লেটোগান পরিবেশনা
শিল্পকলায় নজরুলের ঐতিহ্যবাহী লেটোগান পরিবেশনা
‘শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম-২০২৬’ আয়োজন করছে শিল্পকলা একাডেমি
‘শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম-২০২৬’ আয়োজন করছে শিল্পকলা একাডেমি
নজরুলের গাজীপুর সফর স্মরণীয় করতে উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের
নজরুলের গাজীপুর সফর স্মরণীয় করতে উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের
হামে আরও ৪ শিশুর মৃত্যু
হামে আরও ৪ শিশুর মৃত্যু
দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
হাম সন্দেহে আরও ১ শিশুর মৃত্যু
সুন্দরবনের দুয়ার খুলে দেওয়ায় জেলে-বাওয়ালী ও পর্যটকরা উচ্ছসিত
সুন্দরবনের দুয়ার খুলে দেওয়ায় জেলে-বাওয়ালী ও পর্যটকরা উচ্ছসিত
শরতে অপরূপ কক্সবাজারের মেরিন ড্রাইভ, সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা
দুয়ার খুলছে সুন্দরবনের, প্রস্তুত জেলে-বনজীবী ও পর্যটন ব্যবসায়ীরা
উত্তরাঞ্চলে আমন চাষে কৃষকদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন 
উত্তরাঞ্চলে আমন চাষে কৃষকদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন 
মেহেরপুরে পাটখড়ি হয়ে উঠছে কৃষকের আয়ের নতুন উৎস
আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত উত্তরের কৃষকরা