ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন
ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
তারুণ্যের অদম্য শক্তিতে মেধাবী দেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
তারুণ্যের অদম্য শক্তিতে মেধাবী দেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে : চিফ হুইপ
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে : চিফ হুইপ
ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনা করা হচ্ছে। বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেয়া হচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন ‘সার্বিক কৌশলগত অংশীদারত্বে’ রূপ নিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু চীন নয়, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ জোরদার হচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আগ্রহ রয়েছে। তবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই। তিনি বলেন, জাতীয় স্বার্থ, পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেই জাতীয় স্বার্থের বিষয়টি উপেক্ষা করা হবে না। ভারতে শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় অভিযুক্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে দেশে অসংখ্য মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন এবং বিপুল অর্থ লুটপাট হয়েছে। ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে কোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা মেনে নেয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ যেমন অন্য দেশ থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেবে না, তেমনি ভারতও বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেবে না এটাই বাংলাদেশের প্রত্যাশা। তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে জাতীয় স্বার্থ, পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। এর আগে শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেট সফর করেন হুমায়ুন কবির। তিনি হজরত শাহজালাল (র.) এর মাজারে জুমার নামাজ আদায় করেন। পরে বিকেলে সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবুজায়ন গুরুত্বপূর্ণ : পরিবেশ প্রতিমন্ত্রী 
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবুজায়ন গুরুত্বপূর্ণ : পরিবেশ প্রতিমন্ত্রী 
তোজাম্মেল হোসেন খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
তোজাম্মেল হোসেন খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
রাশিয়ার হামলায় ইউক্রেনের এসবিইউ সদর দপ্তর ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের এসবিইউ সদর দপ্তর ক্ষতিগ্রস্ত
ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে শুক্রবার রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। হামলায় নয় জন আহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, হামলার মূল লক্ষ্য ছিল এসবিইউ প্রধানের ব্যক্তিগত কার্যালয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের প্রথমবারের মতো কিয়েভ সফরের দুই দিন আগে দিনের বেলায় এই হামলা চালানো হলো।   ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। হামলার পর জেলেনস্কি এসবিইউকে রাশিয়ার বিরুদ্ধে ‘উপযুক্ত ও কার্যকর জবাব’ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা এই হামলাকে ‘বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে বর্ণনা করেছেন। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করে এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, হামলার সময় এসবিইউর ভারপ্রাপ্ত প্রধান ওলেক্সান্ডার পোকলাদ ঘটনাস্থলের আশপাশে ছিলেন না। জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, কিয়েভের ভলোদিমিরস্কা সড়কে অবস্থিত এসবিইউর কেন্দ্রীয় ভবনে একটি রুশ ড্রোন আঘাত হেনেছে। ভবনটি সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের ঠিক বিপরীতে অবস্থিত। তিনি বলেন, ড্রোনটি সরাসরি ওই ভবনে থাকা এসবিইউ প্রধানের কার্যালয়কে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। ইউক্রেনের সংবাদমাধ্যম ইউক্রেইনস্কা প্রাভদায় প্রকাশিত একটি ছবিতে এসবিইউ ভবনের সামনের অন্তত দুটি জানালা দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। ভবনের সামনে একটি অগ্নিনির্বাপক গাড়িও দেখা গেছে। এএফপির এক সাংবাদিক ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দেখতে পেয়েছেন। জেলেনস্কি জানান, হামলার পর তিনি এসবিইউর ভারপ্রাপ্ত প্রধান পোকলাদের সঙ্গে কথা বলেছেন। তিনি তাকে রাশিয়ার বিরুদ্ধে এমন একটি কার্যকর জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন, যা সম্ভব হলে হামলার ধরন ও মাত্রার দিক থেকে পাল্টা প্রতিক্রিয়ার মতো হবে। এসবিইউ হলো ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা। রাশিয়ার বিরুদ্ধে একাধিক হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে এই সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের ওপর দিনের বেলাতেও রাশিয়ার হামলা বেড়েছে। এসব হামলায় কখনো কখনো জেট ইঞ্জিনচালিত ড্রোন ব্যবহার করা হচ্ছে, যেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা তুলনামূলক কঠিন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে চালানো এই হামলায় অন্তত নয়জন আহত হয়েছেন।  রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক মাসগুলোতে অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চলমান যুদ্ধের দিকে বেশি মনোযোগ দিয়েছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণ সাড়ে চার বছর ধরে চলছে। এ যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাতে পরিণত হয়েছে। এতে হাজার হাজার বেসামরিক মানুষ ও কয়েক লাখ সেনা নিহত হয়েছে।
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই
নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি
নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
চাঁদপুরে এগ্রোভোল্টাইক প্রকল্প গ্রহণের উদ্যোগ সরকারের : বিডা চেয়ারম্যান
চাঁদপুরে এগ্রোভোল্টাইক প্রকল্প গ্রহণের উদ্যোগ সরকারের : বিডা চেয়ারম্যান
চাঁদপুর, ৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): চাঁদপুরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ থেকে ৮ হাজার একর জমিতে বড় ধরনের এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। একই সঙ্গে সরকারি খাস জমিতে রপ্তানিমুখী শিল্পের জন্য ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপনের জন্য সম্ভাব্য স্থানও খুঁজে দেখা হচ্ছে বলে জানান তিনি। আজ শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত চক্ষু শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। রাহেলা ওসমান সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে এবং প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সহযোগিতায় এ আয়োজন করা হয়। বিডা চেয়ারম্যান বলেন, বিদ্যুৎ সংকট নিরসন, কৃষির সঙ্গে বিদ্যুৎ উৎপাদন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে বড় একটি এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্প করার চেষ্টা চলছে। এ প্রকল্পের বিশেষত্ব হলো, সৌর প্যানেলের নিচের জমিতে কৃষিকাজও করা যাবে। অর্থাৎ একই জমি থেকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষি উৎপাদন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, প্রকল্পের জন্য চাঁদপুরে ইতোমধ্যে কয়েকটি বড় জায়গা চিহ্নিত করা হয়েছে। সেগুলোর মধ্যে উপযুক্ত স্থান নির্বাচন করে দ্রুত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। প্রকল্পটি প্রায় ৭ থেকে ৮ হাজার একর বা তারও বেশি জায়গাজুড়ে হতে পারে। এটি বাস্তবায়িত হলে কমপক্ষে ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি চাঁদপুরের বিদ্যুৎ পরিস্থিতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি আশা করা হচ্ছে। চৌধুরী আশিক মাহমুদ বলেন, উৎপাদিত বিদ্যুৎ জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় যুক্ত হওয়ার সুযোগ থাকবে। ফলে এর সুফল পুরো দেশের মানুষও পাবেন। চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগের বিষয়ে বিডা চেয়ারম্যান বলেন, প্রায় দুই মাস আগে প্রধানমন্ত্রী চাঁদপুরে এসে ইপিজেড করার উদ্যোগ নেওয়ার কথা বলেছিলেন। এরই ধারাবাহিকতায় একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি জেলার বিভিন্ন এলাকায় সরকারের কী পরিমাণ খাস জমি রয়েছে এবং সেসব জমিতে ইপিজেড স্থাপনের সম্ভাব্যতা খুঁজে দেখছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সংগঠনের সদস্য অধ্যাপক ড. তারিফুজ্জামান সোহেল শিকদার, সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হক, এডিশনাল আইজিপি (টেলিকম) মো. মনিরুজ্জামান, ডিআইজি তাপতুন নাসরীন, প্রাইম ব্যাংকের এমডি নাজিম এ চৌধুরী, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার কমোডর হারুন চৌধুরী, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনিসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
ব্রাজিলের মাংস আমদানি স্থগিত করেছে ইইউ, গভীর উদ্বেগ প্রকাশ
ব্রাজিলের মাংস আমদানি স্থগিত করেছে ইইউ, গভীর উদ্বেগ প্রকাশ
শেয়ারবাজারে সূচকের উত্থান, দর বেড়েছে ১২৭ কোম্পানির 
শেয়ারবাজারে সূচকের উত্থান, দর বেড়েছে ১২৭ কোম্পানির 
  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটে পানি প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
রাজবাড়ীতে আগুনে পাঁচটি দোকান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি
রাশিয়ার হামলায় ইউক্রেনের এসবিইউ সদর দপ্তর ক্ষতিগ্রস্ত
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তারুণ্যের অদম্য শক্তিতে মেধাবী দেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
ইরানের সঙ্গে সম্পর্কের অভিযোগে তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ইকুয়েডরের সন্দেহভাজন মাদকচক্রের তৃতীয় নৌযান ডুবিয়ে দিল যুক্তরাষ্ট্র
ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : হুমায়ুন কবির
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে : চিফ হুইপ
১০
বাগেরহাটে পানি প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
বাগেরহাটে পানি প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
বাগেরহাট, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাগেরহাট পৌরবাসীর সুপেয় পানির সংকট নিরসনে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি পুনরায় চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে প্রকল্পের পানির উৎস হিসেবে নির্ধারিত ঐতিহ্যবাহী পচা দিঘিকে ভবিষ্যতে সুপেয় পানি সরবরাহের কাজে কার্যকরভাবে ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে জেলা প্রশাসন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ২০২০-২১ অর্থবছরে বাগেরহাট পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। ভৈরব নদ থেকে প্রায় ৪ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে পানি এনে পচা দিঘিতে সংরক্ষণ এবং পরে আধুনিক ট্রিটমেন্ট প্লান্টে পরিশোধন করে ওভারহেড ট্যাংকের মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সরবরাহের পরিকল্পনা ছিল। ২০২১ সালের জুনে প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়। এরপর কয়েক মাস পরীক্ষামূলকভাবে পানি সরবরাহ করা হলেও পরবর্তীতে কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে প্রকল্পটি বাগেরহাট পৌরসভার কাছে হস্তান্তর করা হলেও দীর্ঘদিন ধরে তা পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। সম্প্রতি প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, ওভারহেড ট্যাংক, পাম্প হাউস ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টসহ বিভিন্ন অবকাঠামো দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় রক্ষণাবেক্ষণের প্রয়োজন দেখা দিয়েছে। কয়েকটি যন্ত্রাংশে মরিচা ধরেছে। কিছু সরঞ্জাম চুরি যাওয়ার কথাও জানা গেছে। সংশ্লিষ্টদের মতে, দ্রুত প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও সংস্কার করা গেলে সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ অবকাঠামোটি পুনরায় কাজে লাগানোর সুযোগ রয়েছে। এদিকে, প্রকল্পের পানির উৎস হিসেবে ব্যবহারের পরিকল্পনায় থাকা পচা দিঘিটি বর্তমানে মাছ চাষ ও মাছ শিকারের জন্য ইজারা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুই দিন ধরে সেখানে বড়শি দিয়ে মাছ ধরার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সৌখিন মাছ শিকারিরা অংশ নেন। সরেজমিনে দেখা যায়, দিঘিটির চারপাশে ১০৮টি ঘাটে মাছ শিকারের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ঘাটের জন্য ২৫ হাজার টাকা করে নেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। আয়োজকদের দাবি, দুই দিনে শত মনেরও বেশি বিভিন্ন প্রজাতির মাছ শিকার করা হয়েছে। তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, মাছ শিকারের সময় বিভিন্ন ধরনের টোপ ও উপকরণ ব্যবহারের কারণে দিঘির পানির গুণাগুণ ক্ষতিগ্রস্ত হতে পারে। মাছ ধরার আয়োজনের পর পানিতে দুর্গন্ধ সৃষ্টি এবং বিভিন্ন বর্জ্য জমে থাকার বিষয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন। সরেজমিনে দিঘির পানিতে পলিথিন, খাবারের প্যাকেট, পানির বোতল, সিগারেটের প্যাকেট ও ওয়ানটাইম প্লেটসহ বিভিন্ন ধরনের বর্জ্য ভাসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা রমজান বলেন, দিঘির পানি আশপাশের মানুষ রান্না, গোসলসহ বিভিন্ন কাজে ব্যবহার করেন। পানি সরবরাহ প্রকল্পটি কার্যকরভাবে চালু হলে এই পানির উৎসকে যথাযথভাবে সংরক্ষণ ও পরিশোধনের মাধ্যমে পৌরবাসীর উপকারে লাগানো সম্ভব। আরেক বাসিন্দা শিমুল বলেন, দিঘির পানি পরিশোধন করে পৌর এলাকায় সরবরাহের ব্যবস্থা করা গেলে পানির সংকট অনেকটাই কমে আসতে পারে। এজন্য দিঘিটির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় গুরুত্ব দেয়া প্রয়োজন। বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বাসস’কে বলেন, বাগেরহাটের সুপেয় পানির সংকট দূর করতে পচা দিঘির পানিকে কাজে লাগানোর পরিকল্পনা থেকেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছিল। প্রকল্পটি পুনরায় কার্যকর করার বিষয়ে উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি বলেন, ‘এখানকার পানি ট্রিটমেন্ট করে দেয়া যায় কি-না, সে বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হবে। যেহেতু এটি দীর্ঘমেয়াদি লিজের আওতায় রয়েছে, তাই লিজের মেয়াদ সংক্ষিপ্ত করে পুকুরটিকে বিশেষ করে খাবার পানি সরবরাহের কাজে ব্যবহার করা যায় কি-না, সেটিও আমরা দেখব।’ সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি পুনরায় চালু করতে কারিগরি মূল্যায়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংস্কার ও রক্ষণাবেক্ষণ এবং পানির উৎস সংরক্ষণ-এই তিনটি বিষয়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি দিঘির পানি যাতে দূষিত না হয়, সে জন্য পরিবেশগত ও স্বাস্থ্যগত বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি। পৌরবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা প্রশাসন, পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সমন্বিত উদ্যোগে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে প্রকল্পটি পুনরায় চালু হবে। এতে একদিকে সরকারি অর্থে নির্মিত অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে বাগেরহাট পৌরবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে একটি টেকসই সমাধানের পথ তৈরি হতে পারে।
রাজবাড়ীতে আগুনে পাঁচটি দোকান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি
রাজবাড়ীতে আগুনে পাঁচটি দোকান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
নীতিমালা মেনে কার্যক্রম চালাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি ইউজিসি চেয়ারম্যানের আহ্বান
নীতিমালা মেনে কার্যক্রম চালাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি ইউজিসি চেয়ারম্যানের আহ্বান
এসএসসি ও দাখিল ভোকেশনালের রেজিস্ট্রেশন শুরু
এসএসসি ও দাখিল ভোকেশনালের রেজিস্ট্রেশন শুরু
ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তালিকাভুক্তি ও নির্বাচনে বিএনপির সমন্বয় কমিটি
ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তালিকাভুক্তি ও নির্বাচনে বিএনপির সমন্বয় কমিটি
খুবিতে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
খুবিতে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জড়িয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জড়িয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়ম বেনামি ঋণ জালিয়াতির আসল চিত্র শনাক্ত: বাংলাফ্যাক্ট
পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়ম বেনামি ঋণ জালিয়াতির আসল চিত্র শনাক্ত: বাংলাফ্যাক্ট
প্রধানমন্ত্রীর দুপুরের খাবারের দৃশ্য দাবি করে ছড়ানো মিথ্যা দাবি শনাক্ত: বাংলাফ্যাক্ট
প্রধানমন্ত্রীর দুপুরের খাবারের দৃশ্য দাবি করে ছড়ানো মিথ্যা দাবি শনাক্ত: বাংলাফ্যাক্ট
পুরোনো ভিডিও ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
পুরোনো ভিডিও ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি
আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত ডেকোর
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত ডেকোর
সিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড শানাকার
সিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড শানাকার
আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন
আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন
নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড মান্ধানার
নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড মান্ধানার
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টেও নেই কার্স
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টেও নেই কার্স
চীনের কাছে হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
চীনের কাছে হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

নামাজের ওয়াক্ত শুরু

তারিখ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬
শিল্পকলায় নজরুলের ঐতিহ্যবাহী লেটোগান পরিবেশনা
শিল্পকলায় নজরুলের ঐতিহ্যবাহী লেটোগান পরিবেশনা
‘শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম-২০২৬’ আয়োজন করছে শিল্পকলা একাডেমি
‘শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম-২০২৬’ আয়োজন করছে শিল্পকলা একাডেমি
নজরুলের গাজীপুর সফর স্মরণীয় করতে উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের
নজরুলের গাজীপুর সফর স্মরণীয় করতে উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের
নজরুল বর্ষ উপলক্ষে নেত্রকোণায় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
নজরুল বর্ষ উপলক্ষে নেত্রকোণায় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
হাম সন্দেহে আরও ১ শিশুর মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫১২ জন
সুন্দরবনের দুয়ার খুলে দেওয়ায় জেলে-বাওয়ালী ও পর্যটকরা উচ্ছসিত
সুন্দরবনের দুয়ার খুলে দেওয়ায় জেলে-বাওয়ালী ও পর্যটকরা উচ্ছসিত
শরতে অপরূপ কক্সবাজারের মেরিন ড্রাইভ, সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা
দুয়ার খুলছে সুন্দরবনের, প্রস্তুত জেলে-বনজীবী ও পর্যটন ব্যবসায়ীরা
আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত উত্তরের কৃষকরা
আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত উত্তরের কৃষকরা
মালচিং পদ্ধতিতে বেগুন চাষে সফল কৃষক মাঈন উদ্দিন 
রংপুরে সাড়ে ৬ লাখের বেশি বেল পাট উৎপাদন, ভালো দামে সন্তুষ্ট কৃষক