শিরোনাম

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে কাফরুল থানা পুলিশ ৩৪ জন, পল্লবী থানা পুলিশ ৩২ জন, মিরপুর থানা পুলিশ ২৫ জন, দারুস সালাম থানা পুলিশ ২৫ জন, শাহ আলী থানা পুলিশ ১৪ জন এবং ভাষানটেক থানা পুলিশ ৬ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।