বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৪

মুন্সীগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলায় আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে শহরের কালিবাড়ী মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী জয় কালি মাতা মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মন্দিরের সভাপতি শ্রী পবিত্র শংকর চ্যাটার্জীর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।

এ অনুষ্ঠানে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ দাস ববি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট অজয় চক্রবর্তী, প্রশান্ত কুমার মন্ডল, মুন্সীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভবতোষ চৌধুরী নুপুর প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে জন্মাষ্টমী উপলক্ষে প্রধান অতিথি মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত পুণ্যার্থী অংশগ্রহন করেন।