বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৭

শেয়ারবাজারে সূচকের উত্থান, দর বেড়েছে ১২৭ কোম্পানির 

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ অধিকাংশ সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। ডিএসইতে আজ মোট ১ লাখ ৯৭ হাজার ৭৬৭টি ট্রেডের মাধ্যমে ৩৮৯টি কোম্পানির ২৩ কোটি ৪৮ লাখ ২৬ হাজার ২৫৪টি শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ হাতবদল হয়েছে। এতে মোট লেনদেনের মূল্য দাঁড়িয়েছে ৭২০ কোটি ৯২ লাখ ১১ হাজার ৫০২ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৭টির দর বেড়েছে, ২২৬টির কমেছে এবং ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৬২ দশমিক ০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪০ দশমিক ৭৩ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৮ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মালেক স্পিনিং, শার্প ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, টেক্সটাইল ফার্মাসিউটিক্যালস, প্যারামাউন্ট টেক্সটাইল, তৌফিকা ফুডস, আইডিএলসি, টেকনো ড্রাগ এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, শাইনপুকুর সিরামিকস, ডেল্টা স্পিনিং, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, বাংলাদেশ অটোকারস, দেশ গার্মেন্টস, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ।

দর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো- সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, শার্প ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট, এপেক্স স্পিনিং, গ্রামীণ ওয়ান: স্কিম টু, ইফাদ মোটরস, ই-জেনারেশন, তৌফিকা ফুডস ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ।

এদিকে, ক্যাটাগরি ভিত্তিতে ডিএসইতে আজ ‘এ’ শ্রেণির ১৯৬টি কোম্পানির লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে ৮০টির দর বেড়েছে, ১০১টির কমেছে এবং ১৫টির অপরিবর্তিত রয়েছে।

‘বি’ শ্রেণির ৭৪টি কোম্পানির মধ্যে ২৩টির দর বেড়েছে, ৪৫টির কমেছে এবং ৬টির অপরিবর্তিত রয়েছে।

 ‘জেড’ শ্রেণির ১১৮টি কোম্পানির মধ্যে ২৪টির দর বেড়েছে, ৮০টির কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে। ‘এন’ শ্রেণির একটি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

এ ছাড়া ৩৪টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৭টির দর বেড়েছে, ২৩টির কমেছে এবং ৪টির অপরিবর্তিত রয়েছে। তিনটি করপোরেট বন্ডের মধ্যে একটির দর বেড়েছে এবং দুটির অপরিবর্তিত রয়েছে। সরকারি দুই সিকিউরিটিজের মধ্যে একটির দর বেড়েছে এবং একটির কমেছে।