রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
ভারত ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী
ভারত ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য তাড়াহুড়ো নেই: হুমায়ুন
প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য তাড়াহুড়ো নেই: হুমায়ুন
জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না : ডা. জাহিদ হোসেন
জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না : ডা. জাহিদ হোসেন
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতিতে নতুন পথচলা: ড. তিতুমীর
মাদক নির্মূলে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : মীর হেলাল
মাদক নির্মূলে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : মীর হেলাল
চট্টগ্রাম, ২২ আগস্ট, ২০২৬ (বাসস) : ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশে সংঘটিত সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনাগুলোর অধিকাংশের পেছনে কোনো না কোনোভাবে মাদক জড়িত। কিশোর গ্যাং গড়ে ওঠার অন্যতম বড় কারণ মাদক।  তিনি বলেন, যারা মাদককে উদ্দীপক হিসেবে ব্যবহার করছে, তারা নিজেদের পাশাপাশি সমাজকেও বিকৃত মনস্তত্ত্বের দিকে নিয়ে যাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে প্রয়োজন সকলের সমন্বিত সামাজিক প্রচেষ্টা। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনস্থ সিভিক সেন্টারে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনি সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদেরও দায়িত্ব রয়েছে। সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে মাদক বহনকারী, ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে আমরা যদি একে অপরের ওপর দায়িত্ব চাপিয়ে দেই, তাহলে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়বে।  মীর হেলাল বলেন, সরকার মাদক থেকে তরুণ ও কিশোর সমাজকে দূরে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে কারিগরি শিক্ষার প্রসার এবং বিভিন্ন পর্যায়ে ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।  তিনি আরও বলেন, বর্তমান কারাগার ব্যবস্থায় মাদকসংক্রান্ত আসামিদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। তবে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যে নতুন কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে, সেখানে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। মাদকসংক্রান্ত মামলায় কারাগারে থাকা ব্যক্তিরা যাতে সাধারণ বন্দিদের মধ্যে মাদকের বিস্তার ঘটাতে না পারে সেই লক্ষ্যেই এ উদ্যোগ।  সমাবেশে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নাহার বেগম, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন, চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জি. বেলায়েত হোসেন এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. তারিক আহমদ প্রমুখ। সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়।
প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : গয়েশ্বর
প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : গয়েশ্বর
প্রশাসনিক কারণে তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
প্রশাসনিক কারণে তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
বিতর্কিত দ্বীপের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ
বিতর্কিত দ্বীপের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ
ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ (বাসস) : বিতর্কিত দ্বীপগুলোর কাছে রাশিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবেÑমস্কোর এমন ঘোষণার প্রতিবাদ জানিয়েছে জাপান। চলতি মাসের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ওই দ্বীপগুলো সফর করেছেন। কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে জাপান ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে। জাপানে এসব দ্বীপকে ‘নর্দার্ন টেরিটরিজ’ বা ‘উত্তরাঞ্চলীয় ভূখ-’ বলা হয়। ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো দখল করে নেয় এবং সেখানকার জাপানি বাসিন্দাদের উচ্ছেদ করে। খবর বার্তা সংস্থা এএফপি’র। জাপান সরকারের এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘দ্বীপগুলোর কাছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনার বিষয়ে রাশিয়ার দেওয়া ঘোষণার প্রতিবাদ জানিয়েছি।’ তবে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর বৃহস্পতিবার জানিয়েছে, তারা এরই মধ্যে ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। তবে ঠিক কখন পরীক্ষাটি হয়েছে, তা স্পষ্ট নয়। রুশ নৌবহর এক বিবৃতিতে জানায়, সামরিক মহড়ার অংশ হিসেবে দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জের উপকূলের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ৩০০ কিলোমিটারের বেশি দূরে থাকা কিছু লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়, যেগুলোকে শত্রুপক্ষের জাহাজ হিসেবে দেখানো হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়, রুশ নৌবাহিনীর ‘ভারিয়াগ’ যুদ্ধজাহাজ থেকে দুটি ‘ভুলকান’ জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ‘ওমস্ক’ থেকে ‘গ্রানিট’ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। একই সময়ে কুরিল দ্বীপপুঞ্জে থাকা ‘বাষ্টিয়ন’ উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে একটি ‘অনিক্স’ ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বৃহস্পতিবার ওমান সফরকালে সাংবাদিকদের বলেন, ‘নর্দার্ন টেরিটরিজে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি, যার মধ্যে এই ক্ষেপণাস্ত্র মহড়াও রয়েছে, ওই দ্বীপপুঞ্জ নিয়ে জাপানের অবস্থানের পরিপন্থী এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে দীর্ঘদিনের বিরোধ রাশিয়া ১৯৪৫ সাল থেকে দ্বীপগুলো নিয়ন্ত্রণ করছে। গত ১৩ আগস্ট পুতিন প্রথমবারের মতো ওই দ্বীপপুঞ্জে সরকারি সফর করেন। এর প্রতিবাদে জাপান রুশ রাষ্ট্রদূতকে তলব করে। পরে মস্কোও পাল্টা জাপানি কূটনীতিককে তলব করে। পুতিন কাছের রুশ দ্বীপ সাখালিন সফরের পর কুরিল দ্বীপপুঞ্জে যান। সাখালিনে তখন রুশ নৌবাহিনীর সামরিক মহড়া চলছিল। ২০১০ সালে দিমিত্রি মেদভেদেভের সফরের পর পুতিনের সফরই ছিল কোনো রুশ প্রেসিডেন্টের ওই দ্বীপপুঞ্জে প্রথম সফর। পুতিনের সফরের পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, ‘ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ীÑদুই দিক থেকেই দ্বীপগুলো জাপানের অবিচ্ছেদ্য ভূখ-।’ ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই জাপান-রাশিয়া সম্পর্কের আরও অবনতি হয়েছে। জাপান অন্যান্য জি-৭ দেশের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইউক্রেনকে সহায়তা দিয়ে আসছে। ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রও বিতর্কিত দ্বীপগুলোর ওপর জাপানের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়। বিশ্লেষকদের মতে, কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফর জাপানকে সতর্ক করার একটি বার্তা হতে পারে। বিশেষ করে ইউক্রেনকে আরও জোরালো সমর্থন, সম্ভাব্যভাবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাসরি সরবরাহ এবং ন্যাটোর সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতা থেকে জাপানকে বিরত রাখতেই এ সফর হয়ে থাকতে পারে। জাপান বর্তমানে ইউক্রেনকে প্রাণঘাতী নয় এমন প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে জাপান প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির ওপর কিছু বিধিনিষেধ শিথিল করলেও যুদ্ধরত কোনো দেশে সরাসরি প্রাণঘাতী সামরিক সরঞ্জাম সরবরাহের ওপর এখনও নিষেধাজ্ঞা রয়েছে।
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী
বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান
ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান
ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ (বাসস): চীনের ইউনান প্রদেশের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে কুনমিংস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান। একই সঙ্গে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে কনস্যুলেট সেতুবন্ধ তৈরির বার্তা দেন তিনি।  কুনমিংয়ের দ্য জেনারেল অ্যাসোসিয়েশন অব ইউনান এন্ট্রেপ্রেনার্স আয়োজিত ‘ওভারসিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড এনভায়রনমেন্ট প্রমোশন ইভেন্ট’-এ ‘বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশ’ শীর্ষক উপস্থাপনায় এ আহ্বান জানান তিনি।  আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ‘কানেক্ট টু দ্য সাউথ, প্রসপার থ্রু ওপেন কো-অপারেশন’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক শ্রমশক্তি, শিল্পভূমি, জ্বালানি সুবিধা, শতভাগ বিদ্যুতায়ন এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে সেতুবন্ধ তৈরির বার্তা দেন কনস্যুলেট। রিদওয়ানুর রহমান বলেন, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীনের মধ্যে সংযোগকারী দেশ হিসেবে বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য আঞ্চলিক বাজারে প্রবেশের কার্যকর সুযোগ সৃষ্টি করছে। আলোচনাধীন কুনমিং-চট্টগ্রাম করিডোর দক্ষিণ-পশ্চিম চীনকে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করার একটি সম্ভাবনাময় বাণিজ্যপথ হতে পারে। এর মাধ্যমে ইউনানের উদ্যোক্তাদের জন্য নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। তিনি জানান, বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের শতভাগ মালিকানা, মূলধন ও মুনাফা প্রত্যাবাসনের সুবিধা এবং চীনসহ ৩৪টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি একটি স্থিতিশীল বিনিয়োগ কাঠামো নিশ্চিত করেছে। এছাড় চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) একক সেবা কেন্দ্র, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, উচ্চপ্রযুক্তি পার্ক এবং ৪ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্ভাবনাময় সরকারি-বেসরকারি অংশীদারিত্ব প্রকল্পের বিষয়েও তুলে ধরেন তিনি। এছাড়াও তিনি সম্ভাবনাময় বিনিয়োগ খাত হিসেবে তৈরি পোশাক, ওষুধ, ইলেকট্রনিকস, বৈদ্যুতিক যানবাহন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি, সরবরাহ ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তি সেবার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি সৌরবিদ্যুৎ, জ্বালানি সংরক্ষণ প্রযুক্তি ও সবুজ নির্মাণ খাতে চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ সুযোগের কথা উল্লেখ করেন তিনি। অনুষ্ঠান শেষে ইউনানের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে কনস্যুলেটের বাণিজ্যিক শাখার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। কনস্যুলেট জানায়, ইউনানের পাশাপাশি সিচুয়ান, চংচিং, গুইঝো ও গুয়াংশি অঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারে তারা কাজ করছে।
হংকংয়ে ২০০ কোটি ডলারের বাংলাদেশ তহবিল গঠনের উদ্যোগ : অর্থমন্ত্রী
হংকংয়ে ২০০ কোটি ডলারের বাংলাদেশ তহবিল গঠনের উদ্যোগ : অর্থমন্ত্রী
বাংলাদেশের কৃষিপণ্য ও ফলে আগ্রহ চীনের ব্যবসায়ীদের
বাংলাদেশের কৃষিপণ্য ও ফলে আগ্রহ চীনের ব্যবসায়ীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না : ডা. জাহিদ হোসেন
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
ডিএমপির মতিঝিল বিভাগ এবং মিরপুর মডেল থানার অভিযানে গ্রেফতার ৮৫
সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চার জনের মৃত্যু
প্রশাসনিক কারণে তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
ভারত ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন সমাপ্ত
জুলাইয়ের পর আমরা আর পুরোনো রাজনীতি চাই না: সাঈদ আল নোমান
মাদক নির্মূলে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : মীর হেলাল
১০
চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ 
চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ 
চাঁপাইনবাবগঞ্জ, ২২ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে জেলা শহরের পৌর পার্ক মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জারিফ তুহিন। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক মো. তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে এ সমাবেশে রাজশাহী জেলা কৃষকদলের সভাপতি মো. শফিকুল ইসলাম সমাপ্ত, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম ও সদস্য সচিব মো. দুরুল হুদা, গোমস্তাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক মো. আনারুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  সমাবেশে বক্তারা বলেন, একসময় বরেন্দ্র অঞ্চলে পানির অভাবে জমিতে এক ফসল উৎপাদন হতো। ১৯৯২ সালে বিএনপি সরকারের আমলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে গভীর নলকূপ স্থাপনের ফলে এক ফসলি জমিতে তিন ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টি হয়েছে। তারা আরও বলেন, বর্তমান সরকার কৃষকদের জন্য ঋণ মওকুফসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেয়া হবে।  
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে পাইপ ও শ্যালো মেশিন ধ্বংস
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে পাইপ ও শ্যালো মেশিন ধ্বংস
সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চার জনের মৃত্যু
সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চার জনের মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন সমাপ্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন সমাপ্ত
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ক্ষেত্র আরও বৃদ্ধি করতে হবে: শিক্ষামন্ত্রী
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ক্ষেত্র আরও বৃদ্ধি করতে হবে: শিক্ষামন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং কোর্স
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং কোর্স
প্রতিমন্ত্রী নিজেই সেশন পরিচালনা করছেন: সরকারে নতুন বন্দোবস্ত
প্রতিমন্ত্রী নিজেই সেশন পরিচালনা করছেন: সরকারে নতুন বন্দোবস্ত
ভিন্ন দেশের ভিডিও ছড়িয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
ভিন্ন দেশের ভিডিও ছড়িয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
হিন্দু নারীকে ধর্ষণের পর হত্যার দাবি মিথ্যা বলে শনাক্ত : বাংলাফ্যাক্ট
হিন্দু নারীকে ধর্ষণের পর হত্যার দাবি মিথ্যা বলে শনাক্ত : বাংলাফ্যাক্ট
এআই দিয়ে তৈরি ‘পিংক বাস’ দুর্ঘটনার ছবি ছড়িয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
এআই দিয়ে তৈরি ‘পিংক বাস’ দুর্ঘটনার ছবি ছড়িয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
সীতাকুণ্ডে বোমা বিস্ফোরণে ৩ জন হিন্দু নিহত হওয়ার মিথ্যা অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
সীতাকুণ্ডে বোমা বিস্ফোরণে ৩ জন হিন্দু নিহত হওয়ার মিথ্যা অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
প্রথম ধাপে হবিগঞ্জসহ ১০ জেলায় স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা
প্রথম ধাপে হবিগঞ্জসহ ১০ জেলায় স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা
৬ উইকেটে নয়, ম্যাচ জিতলেই খুশি হবেন শরিফুল
৬ উইকেটে নয়, ম্যাচ জিতলেই খুশি হবেন শরিফুল
একই ইনিংসে চতুর্থবারের মতো বাংলাদেশের ওপেনারদের ডাক
একই ইনিংসে চতুর্থবারের মতো বাংলাদেশের ওপেনারদের ডাক
ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন তিলকরত্নে
ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন তিলকরত্নে
বোলারদের নৈপুন্যে পাকিস্তানকে তিনদিনে হারাল ইংল্যান্ড
বোলারদের নৈপুন্যে পাকিস্তানকে তিনদিনে হারাল ইংল্যান্ড
ইতিহাস গড়লেন শরিফুল
ইতিহাস গড়লেন শরিফুল
তৃতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে ইন্টারে যোগ দিলেন জোন্স
তৃতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে ইন্টারে যোগ দিলেন জোন্স

নামাজের ওয়াক্ত শুরু

তারিখ : ২৩ আগস্ট, ২০২৬
ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে মধুমিতায় সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু
ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে মধুমিতায় সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু
হৃদয়ে ঢাকা-৪১৬ : মধুমিতা হলে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু শনিবার
হৃদয়ে ঢাকা-৪১৬ : মধুমিতা হলে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু শনিবার
আদি ঢাকার সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রত্যাশায় পর্দা উঠল ঢাকা নাট্যোৎসবের
আদি ঢাকার সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রত্যাশায় পর্দা উঠল ঢাকা নাট্যোৎসবের
সারা দেশে জেলা শিল্পকলা একাডেমিতে দর্শনীর বিনিময়ে চলচ্চিত্র প্রদর্শনী শুরু
সারা দেশে জেলা শিল্পকলা একাডেমিতে দর্শনীর বিনিময়ে চলচ্চিত্র প্রদর্শনী শুরু
জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না : ডা. জাহিদ হোসেন
জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না : ডা. জাহিদ হোসেন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭০২ জন 
প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু
সুন্দরবনে পর্যটকবাহী নৌযানগুলোকে মানতে হবে বিভিন্ন নির্দেশনা
সুন্দরবনে পর্যটকবাহী নৌযানগুলোকে মানতে হবে বিভিন্ন নির্দেশনা
দেড়'শ বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দোলেশ্বর হানাফিয়া মসজিদ
রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের উচ্ছ্বাস
রাজশাহীতে পাটের অধিক ফলনে কৃষকের মুখে হাসি, ৫৪৯ কোটি আয়ের সম্ভাবনা
রাজশাহীতে পাটের অধিক ফলনে কৃষকের মুখে হাসি, ৫৪৯ কোটি আয়ের সম্ভাবনা
গাইবান্ধায় ধানের ন্যায্য মূল্য পেয়ে খুশি প্রান্তিক কৃষকরা
৭ বছরে গমের উচ্চফলনশীল পাঁচটি জাত উদ্ভাবন করেছে বিডব্লিউএমআরআই