শিরোনাম

নাটোর, ৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ নাটোর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে লালপুর উপজেলার নর্থবেঙ্গল হাইস্কুল মাঠে স্থানীয় বিএনপি এ সভার আয়োজন করে।
লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন-অর-রশীদ পাপ্পুর সভাপতিত্বে এ জনসভায় আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম- আহ্বায়ক হামিদুর রহমান, প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কনিষ্ঠ সন্তান ইফতেখার আরশাদ প্রতীক প্রমুখ।
ধানের শীষের পক্ষে ভোট দেয়ার আহবান জানিয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই দেশে সুষম উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করা সম্ভব। যোগ্য দল এবং প্রার্র্থীকে ভোট দিতে হবে। যে দলের হাতে দেশের গণতন্ত্র নিরাপদ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত হবে তাকে ভোট দিতে হবে।