শিরোনাম

নাটোর, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার সিংড়া উপজেলায় আজ বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা বাসস্ট্যান্ডে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এ জনসভায় বক্তব্য রাখেন নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
নাটোর জেলা মটর মালিক সমিতির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে এ জনসভায় প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
এ জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান চৌধুরী, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু প্রমুখ।
সভায় নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ভোট কামনা করে বলেন, ‘অবহেলিত মানুষের কল্যাণে আগামীতে নিরলসভাবে কাজ করে যেতে চাই। চলনবিলের উন্নয়নে কাজ করতে চাই। তাই ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিন।’