শিরোনাম

পিরোজপুর, ৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার নাজিরপুর উপজেলায় আজ পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেল ৪ টায় নাজিরপুর উপজেলা স্টেডিয়ামে এ জনসভা অনুষ্ঠিত হয়।
নাজিরপুর উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক এলিজা জামান, বিএনপি নেতা অ্যাডভোকেট আবুল কালাম আকন।
প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
এ সময় বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন ধানের শীষের পক্ষে ভোটদানের আহবান জানান।