বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৮
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৮

পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা

ছবি : বাসস

পিরোজপুর, ৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ পিরোজপুর -১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি মনোনীত ধানের শীষের  প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেল ৪ টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

এ জনসভায় জেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক এলিজা জামান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সাবেক যুগ্ম-আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা ও সাবেক সদস্য এডভোকেট আবুল কালাম আকন, পৌর  বিএনপি সভাপতি শেখ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, যুবদলের আহ্বায়ক মারুফ হাসান ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জনসভায় বক্তারা বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান। 
জনসভার পরে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।