বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩০

নাটোরে গণভোট ও নির্বাচনের সচেতনতা বৃদ্ধিতে সঙ্গীতানুষ্ঠান 

ছবি : বাসস

নাটোর, ৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে আঞ্চলিক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ রোববার বিকেল পাঁচটায় নাটোর সদরে থানা সংলগ্ন মাঠে জেলা তথ্য অফিসের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
সঙ্গীতানুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসার মো. আব্দুল আওয়াল বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে ‘কেমন সরকার চাই’-মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব। পাশাপাশি গণভোটে ভোট প্রদানের মাধ্যমে ‘কেমন বাংলাদেশ চাই’-মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব। একই দিনে দু’টি ভোট প্রদানের সুযোগ থাকছে এই নির্বাচনে। প্রত্যেকের উচিত নিজে ভোট দেয়া এবং অন্যদের ভোটদানে উৎসাহিত করা।