বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩২

বরগুনায় দরিদ্র ও বিধবা নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

ছবি : বাসস

বরগুনা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বরগুনায় দরিদ্র ও বিধবা নারীদের মাঝে আজ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা উপকূলীয় উন্নয়ন সংস্থার সহযোগিতায় অসহায়, দরিদ্র ও বিধবা নারীদের  মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

উপকূলীয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইউনুস সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম মানিক, আজাদ হাওলাদার, রফিক উজ্জামান, মিজানুর রহমান, সাংবাদিক জাফর হোসেন, রেজাউল ইসলাম টিটু।

অনুষ্ঠানে  প্রধান অতিথি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে একসঙ্গে কাজ করলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান আরও উন্নত হবে।

উপকূলীয় উন্নয়ন সংস্থার কার্যালয়ের সামনে ৯ জন নারীদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।