শিরোনাম

সিলেট, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বর্তমানে ডেঙ্গু জ্বর মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে এডিস মশার প্রাদুর্ভাব বাড়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাই মশার প্রজননস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।
আজ সিলেটের রাজারগলিস্থ কার্যালয়ে বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভারের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এটির আয়োজন করা হয়।
বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভারের কমিশনার অধ্যাপক মো. মবশ্বির আলীর সভাপতিত্বে ও জেলা রোভারের সম্পাদক ছয়ফুল আমীনের পরিচালনায় আলোচনায় অংশ নেন জেলা রোভারের গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি সেলিম আউয়াল, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাদৎ হোসেন, সহকারী কমিশনার রাহিম উদ্দিন রাহি প্রমুখ।
পরে সংগঠনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে হযরত শাহজালালের দরগাহ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিভিন্ন ইউনিট থেকে অর্ধ শতাধিক রোভার ও গার্ল ইন রোভার অংশগ্রহণ করে।
দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তারা।