সাংবাদিকদের কর্মসংস্থানে দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রা পুনরায় চালুর তাগিদ মির্জা ফখরুলের
সাংবাদিকদের কর্মসংস্থানে দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রা পুনরায় চালুর তাগিদ মির্জা ফখরুলের
আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায়: তথ্যমন্ত্রী
আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায়: তথ্যমন্ত্রী
জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা প্রণীত
জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা প্রণীত
নিউইয়র্কের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ
নিউইয়র্কের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ
চায়না-সাউথ এশিয়া এক্সপোতে বাংলাদেশের ৬ পুরস্কার অর্জন
চায়না-সাউথ এশিয়া এক্সপোতে বাংলাদেশের ৬ পুরস্কার অর্জন
কমেছে আদা, রসুন ও পেঁয়াজের দাম, মূল্য তালিকা টানানোর নির্দেশ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর
কমেছে আদা, রসুন ও পেঁয়াজের দাম, মূল্য তালিকা টানানোর নির্দেশ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর
ওপিসিডব্লিউ’র পরিদর্শক দলের চট্টগ্রাম ও জামালপুরে ৩টি প্রতিষ্ঠান পরিদর্শন
ওপিসিডব্লিউ’র পরিদর্শক দলের চট্টগ্রাম ও জামালপুরে ৩টি প্রতিষ্ঠান পরিদর্শন
ঢাকা, ১৬ জুন, ২০২৬ (বাসস): অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্স (ওপিসিডব্লিউ)-এর  দুই সদস্যের একটি পরিদর্শক দল গত ৩ থেকে ৭ জুন চট্টগ্রামস্থ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও বার্জার পেইন্টস লিমিটেড এবং ৯ থেকে ১০ জুন জামালপুরস্থ যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শন করেন। বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) পরিদর্শনটি সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সমন্বয় সাধন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করে। পরিদর্শন শেষে ওপিসিডব্লিউ’র নির্বাচিত পরিদর্শন দল রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নে বিএনএসিডব্লিউসি তথা বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। পরিদর্শন শেষে গত ১৩ জুন সফরকারী দলটি ঢাকা ত্যাগ করেন। উল্লেখ্য, ওপিসিডব্লিউ একটি আন্তর্জাতিক সংস্থা, যা সারা বিশ্বে রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি) বাস্তবায়ন করে থাকে। সিডব্লিউসি’র আর্টিকেল ৬ এবং ভেরিফিকেশন এনেক্স ৯ অনুসারে স্বাক্ষরকারী দেশসমূহে ওপিসিডব্লিউ’র নির্বাচিত পরিদর্শক দল স্বল্প দিনের নোটিশে তালিকাভুক্ত রাসায়নিক শিল্প কারখানায় তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের ব্যবহার, উৎপাদন এবং স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য (ডিওসি) উৎপাদন সংক্রান্ত তথ্য উপাত্ত সরজমিনে পরিদর্শন করে থাকে।
এটুআইয়ের জুডিসিয়াল প্ল্যাটফর্ম আইন ও বিচার বিভাগে হস্তান্তরে কমিটি গঠিত
এটুআইয়ের জুডিসিয়াল প্ল্যাটফর্ম আইন ও বিচার বিভাগে হস্তান্তরে কমিটি গঠিত
যৌক্তিক বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর রহমান
যৌক্তিক বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর রহমান
২ বছরের খরার পর আমাজনে পানির স্তর বেড়েছে, তবু কাটেনি উদ্বেগ
২ বছরের খরার পর আমাজনে পানির স্তর বেড়েছে, তবু কাটেনি উদ্বেগ
ঢাকা, ১৬ জুন, ২০২৬ (বাসস): টানা দুই বছরের তীব্র খরার পর ২০২৫ সালে ব্রাজিলের আমাজন অঞ্চলের পানির স্তর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে পর্যবেক্ষণ নেটওয়ার্ক জানিয়েছে দীর্ঘমেয়াদি পরিস্থিতি এখনো উদ্বেগজনক। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। রিও ডি জেনেইরো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। স্বাদুপানির বিশ্বের মোট সরবাহের প্রায় ১২ শতাংশ পরিমাণ  ব্রাজিলে রয়েছে। এর প্রায় দুই-তৃতীয়াংশই আমাজন অঞ্চলে। ভূমির ব্যবহার ও ভূমি আচ্ছাদনের পরিবর্তন পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার নেটওয়ার্ক ম্যাপবায়োমাসের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় বৃষ্টিপাত বৃদ্ধির কারণে ২০২৫ সালে আমাজনের পানির স্তর ঐতিহাসিক গড়ের চেয়ে ২ দশমিক ৬ শতাংশ বেশি ছিল। তবে পরিস্থিতির উন্নতি হলেও সংস্থাটি সতর্ক করে বলেছে, চরম আবহাওয়াজনিত ঘটনা ক্রমেই বেশি ঘটছে। ফলে সামগ্রিক পরিস্থিতি এখনো উদ্বেগজনক। ম্যাপবায়োমাসের আমাজন টিমের সদস্য ব্রুনো ফেরেইরা বলেন, ‘চরম আবহাওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। জলবায়ু পরিবর্তন ও ভূমি ব্যবহারের পরিবর্তনের কারণে জলপ্রবাহ ব্যবস্থায় অস্থিরতার লক্ষণও দেখা যাচ্ছে।’ ব্রাজিলের বিস্তীর্ণ ভূখণ্ডে বনাঞ্চল, জলাভূমি ও তৃণভূমিসহ বিভিন্ন ধরণের জীবমণ্ডল রয়েছে। প্রতিবেদনে বলা হয়, আমাজন অববাহিকার দক্ষিণে অবস্থিত ব্রাজিলের জলাভূমি অঞ্চল পানতানালে ২০২৫ সালের শেষে পানির স্তর ঐতিহাসিক গড়ের তুলনায় ৫৬ শতাংশ কম ছিল। যদিও ২০২৪ সালের তুলনায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ওই বছর অঞ্চলটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখে পড়েছিল। তবু পানতানাল দেশটির সবচেয়ে বেশি চাপে থাকা প্রতিবেশ ব্যবস্থা হিসেবেই রয়ে গেছে। প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা এল নিনোর আগমন সাধারণত আমাজনের বিভিন্ন অংশে খরা সৃষ্টি করে ও পরিস্থিতিকে আরও খারাপ করে তোলার আশঙ্কা তৈরি করে। মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি ঘটানো এই জলবায়ুগত ঘটনাটি গত সপ্তাহে শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানিয়েছে, বছরের শেষ নাগাদ এটি রেকর্ডে থাকা সবচেয়ে তীব্র এল নিনোগুলোর একটি হয়ে উঠতে পারে।
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
মালদ্বীপে চিকিৎসাধীন অসুস্থ প্রবাসীদের খোঁজখবর নিল বাংলাদেশ হাইকমিশন
মালদ্বীপে চিকিৎসাধীন অসুস্থ প্রবাসীদের খোঁজখবর নিল বাংলাদেশ হাইকমিশন
নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট মন্ত্রিসভায় অনুমোদন
নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট মন্ত্রিসভায় অনুমোদন
সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
কমেছে আদা, রসুন ও পেঁয়াজের দাম, মূল্য তালিকা টানানোর নির্দেশ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর
কমেছে আদা, রসুন ও পেঁয়াজের দাম, মূল্য তালিকা টানানোর নির্দেশ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর
ঢাকা, ১৬ জুন, ২০২৬ (বাসস) : নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আদা, রসুন ও পেঁয়াজসহ বেশ কয়েকটি পণ্যের দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।  তবে পোলাওয়ের চালের দাম কিছুটা বেড়েছে বলে মত দিয়েছেন ক্রেতারা। মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী কাঁচাবাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলে সার্বিক মূল্য পরিস্থিতি সম্পর্কেও তাদের মতামত নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাজার মনিটরিং করছেন উল্লেখ করে শরীফুল আলম বলেন, গতকাল কারওয়ান বাজার পরিদর্শন করেছি, ক্রেতা-বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছি। আজও দুটি বাজার পরিদর্শন করে ভোক্তাদের সন্তুষ্টির চিত্র দেখতে পেয়েছি।  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছে, জনগণের সন্তুষ্টির প্রতি সরকার সব সময় সজাগ থাকবে।’ তিনি বলেন, ‘ব্যবসায় টিকে থাকতে হলে লাভ করতে হবে, তবে অতিরিক্ত দাম বাড়িয়ে ভোক্তার ওপর চাপ সৃষ্টি করা যাবে না।’ ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকারের তদারকি ও উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান মো. শরীফুল আলম। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আরও বলেন, বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে।  এ সময় বিক্রেতারা জানান, বাজারে পণ্যের সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং সাম্প্রতিক সময়ে আদা, রসুন ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিমন্ত্রী প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনা দেন। পরিদর্শনকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল উপস্থিত ছিলেন।
আমদানি নীতি আদেশ পরিমার্জনে মন্ত্রিসভা কমিটি গঠন
আমদানি নীতি আদেশ পরিমার্জনে মন্ত্রিসভা কমিটি গঠন
১৯৯৫ সালের পর সর্বোচ্চ সুদের হার বৃদ্ধির পথে জাপানের কেন্দ্রীয় ব্যাংক
১৯৯৫ সালের পর সর্বোচ্চ সুদের হার বৃদ্ধির পথে জাপানের কেন্দ্রীয় ব্যাংক
  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওপিসিডব্লিউ’র পরিদর্শক দলের চট্টগ্রাম ও জামালপুরে ৩টি প্রতিষ্ঠান পরিদর্শন
২ বছরের খরার পর আমাজনে পানির স্তর বেড়েছে, তবু কাটেনি উদ্বেগ
ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে আধুনিক ও কার্যকর করতে কাজ চলছে : মির্জা ফখরুল
টেকনাফে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা প্রণীত
মেহেরপুরে অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার
ঢাকার দুই সিটি কর্পোরেশনে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার
এটুআইয়ের জুডিসিয়াল প্ল্যাটফর্ম আইন ও বিচার বিভাগে হস্তান্তরে কমিটি গঠিত
মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট
নিউইয়র্কের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ
১০
মেহেরপুরে অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার
মেহেরপুরে অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার
মেহেরপুর, ১৬ জুন ২০২৪ (বাসস): জেলায় আজ অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। সেমিনারে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, জেলার সিভিল সার্জন ডা. আবু সাইদ, মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বশির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আশাদুল ইসলাম প্রমুখ। সেমিনারে বক্তারা অর্থনৈতিক শুমারির জাতীয় প্রতিবেদনের বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে জেলার অর্থনৈতিক উন্নয়ন, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।  দিনব্যাপী এ সেমিনারে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 
টেকনাফে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
টেকনাফে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
চুয়াডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান: শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি চূড়ান্ত, শিক্ষার্থীদের দণ্ড কমালো জাবি সিন্ডিকেট
জুলাই গণঅভ্যুত্থান: শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি চূড়ান্ত, শিক্ষার্থীদের দণ্ড কমালো জাবি সিন্ডিকেট
বার্মিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রমে সাফল্য: ঢাবির সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে ইউনেস্কোর আগ্রহ
বার্মিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রমে সাফল্য: ঢাবির সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে ইউনেস্কোর আগ্রহ
ডিসেম্বরের মধ্যেই দেশের সব স্কুলে পরিমার্জিত পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
ডিসেম্বরের মধ্যেই দেশের সব স্কুলে পরিমার্জিত পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
১৩৩ কোটি ৪১ লাখ টাকার বাজেট অনুমোদন পেয়েছে হাবিপ্রবি
১৩৩ কোটি ৪১ লাখ টাকার বাজেট অনুমোদন পেয়েছে হাবিপ্রবি
বেনজীরের কাঁধে ২৭০টি গুম ও ১৬৫০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দায়: বাংলাফ্যাক্ট
বেনজীরের কাঁধে ২৭০টি গুম ও ১৬৫০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দায়: বাংলাফ্যাক্ট
যুবদলের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
যুবদলের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
অনার্স কোর্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি: জাতীয় বিশ্ববিদ্যালয়
অনার্স কোর্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি: জাতীয় বিশ্ববিদ্যালয়
তারেক রহমানের বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের দাবিতে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা : ফ্যাক্টওয়াচ
তারেক রহমানের বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের দাবিতে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা : ফ্যাক্টওয়াচ
দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান
দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান
সৌদি আরবের সাথে ড্র করল উরুগুয়ে
সৌদি আরবের সাথে ড্র করল উরুগুয়ে
আত্মঘাতী গোলে বেলজিয়ামের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল মিশর
আত্মঘাতী গোলে বেলজিয়ামের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল মিশর
অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে
অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে সামর্থ্য ও দৃঢ়তার প্রমাণ দিয়েছে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে সামর্থ্য ও দৃঢ়তার প্রমাণ দিয়েছে বাংলাদেশ
কাউন্টিতে অভিষেকেই ৯ উইকেট হাসানের
কাউন্টিতে অভিষেকেই ৯ উইকেট হাসানের
বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে বয়সকে হার মানানো মেসি
বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে বয়সকে হার মানানো মেসি

নামাজের ওয়াক্ত শুরু

তারিখ : ১৬ জুন, ২০২৬
শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননায় সিক্ত কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী
শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননায় সিক্ত কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী
শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ 
শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ 
নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষ হলো
নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষ হলো
হলভর্তি দর্শকে বগুড়ায় ‘মুখোশ মুখো’র প্রদর্শনী
হলভর্তি দর্শকে বগুড়ায় ‘মুখোশ মুখো’র প্রদর্শনী
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ১৩৫
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ১৩৫
পাইলটিং স্কিম চালুর মাধ্যমে রোগীদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে : স্বাস্থ্য মন্ত্রী
দেশের ১০টি জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে আগামীকাল 
ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রত্ননগরী মুন্সীগঞ্জে পর্যটনের অপার সম্ভাবনা
ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রত্ননগরী মুন্সীগঞ্জে পর্যটনের অপার সম্ভাবনা
নির্মাণ শৈলীর অনন্য নিদর্শন সাতানি গ্রামের ২৪টি প্রাচীন স্থাপনা ধ্বংসের পথে
ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের মহাসমারোহ
দিনাজপুরে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল কৃষক
দিনাজপুরে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল কৃষক
সাতক্ষীরায় আঙুর চাষে সফল কৃষক হেলাল উদ্দীন
নড়াইলে কৃষি বিষয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’