শিরোনাম

ঢাকা, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : ভারতের ভিডিও দিয়ে বিএনপি-কে জড়িয়ে অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, ভারতের ভিডিও দিয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার শনাক্ত করা হয়েছে। ভিডিওটির সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই; এমনকি ভিডিওটি বাংলাদেশেরও নয়। মূলত ভারতের একটি ভিন্ন ঘটনার ভিডিওকে বিএনপির সাথে জড়িয়ে বাংলাদেশের ঘটনা দাবি করে ছড়ানো হয়েছে।
‘জমি দখলে বাধা দেওয়ায় নারীর ওপর বিএনপি নেতার মর্মান্তিক হামলা!’ দাবি করে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটির সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই; এমনকি ভিডিওটি বাংলাদেশেরও নয়। মূলত, ভারতের একটি ভিন্ন ঘটনার ভিডিওকে বিএনপির সাথে জড়িয়ে বাংলাদেশের ঘটনা দাবি করে ছড়ানো হয়েছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।