শিরোনাম

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগ জানায়, বুধবার নিয়মিত অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো-মো. শরিফুল ইসলাম, মো. রাহিম খান, মো. নাঈম শেখ, মো. আলমগীর, মো. রাসেল, মো. মোরশেদ, মোসাম্মত খালেদা, মাসাম্মত হনুফা, মোসাম্মত মনোয়ারা বেগম, মোসাম্মত ফাতেমা বেগম, মো. বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম রবিন, মো. রুবেল, হামিদুর রহমান, মো. সুজন মিয়া, মাজেদুল ইসলাম রাজু, মো. সাগর, মো. আব্দুল্লাহ, বিলকিস বেগম, মো. গোলাম রব্বানী মো. দেলোয়ার, মো. জিসান, মো. সজল, মো. হানিফ কাজী, মো. সোহেল আহম্মেদ, মো. আলম, আবির মিরাজ, মো. জুয়েল, মো. সবুজ হোসেন, মোসাম্মত হাসি, মো. আহাদ, সোহেল, মো. সোহেল ওরফে সাহেল, মো. রানা, মো. মান্না, মো. সোহাগ, মো. সোহেল, মো. সোহেল, মো. জাহাঙ্গীর, মো. নাসির, সাব্বির, মো. নওশাদ, মো. সুজন, মো. রাকিব, মো. সুমন, মো. রাসেদ সিকদার, মো. আসিফ, মো. মাসুম, মো. আরিফ, মো. তোলা মিয়া, মো. রুবেল খান, মো. গোলাম রহমান, মো. শাওন, মো. আব্দুল্লাহ আল তামিম, মো. সেলিম মোল্লা, মো. শাহীন, মো. বাদশা, মো. মেহেদী হাসান, মো. সজল হোসেন, মো. নয়ন, মো. সাগর, মো. শান্ত, মো. আশরাফুল ইসলাম আশিক, রাসেল মাহবুব, মো. মুনহার রহমান, শাওন, মো. শাকিল, মো. সোলেমান, মো. ইদ্রিস মিয়া, মো. লিটন মিয়া, মো. হাবিবুর রহমান, আব্দুল সালাম বেপারী, মিনহাজুল বিন মাহমুদ, মো. মিঠু সরদার, জাহাঙ্গীর হোসেন ভুট্টু, মো. মোস্তফা পাটোয়ারী, মো. সোহেল রানা ওরফে মামুন, মো. ফরহাদ হোসেন, মো. জাহাঙ্গীর, জমসের, পারুল, সাজিদ হাসান, মো. মেহেদী, মো. মঞ্জুরুল ইসলাম, মো. খোকন সরকার, হৃদয়, মো. ইনসান আলী, মো. মনির হোসেন, মো. বেলায়েত হোসেন, রবিউল, মো. সুমন, মো. ইব্রাহিম মিয়া ওরফে সাগর, সেলিনা বেগম ও আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশু।
এর মধ্যে তেজগাঁও থানা ১২ জন, শেরেবাংলা নগর থানা ১০ জন, মোহাম্মদপুর থানা ৪১ জন, আদাবর থানা ৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৭ জন ও হাতিরঝিল থানা ১৫ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।