শিরোনাম

বাগেরহাট, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার সকাল সাড়ে ১০টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে স্বাধীনতা উদ্যানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিয়া ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন প্রমুখ।
বক্তারা নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, বাল্য বিয়ে নিরোধ, রাজনীতিতে নারীদের অংশগ্রহণসহ নানা বিষয়ে আলোচনা করেন।