শিরোনাম

শেরপুর, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার দুপুর ১টায় জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ আয়েজনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ রজনীগন্ধায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজ নাসরিন আক্তার, শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ মাহবুবা হক, শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবি, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, শেরপুরের জেলা ব্র্যাকের কো-অর্ডিনেটর ফারহানা মিল্কি।
সভায় অন্যানোদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, বিএনপি নেতা আওয়াল চৌধুরীসহ জেলা প্রশাসন এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।