বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৭

দিনাজপুরে ‘৪র্থ রোভার মুট’ উদ্বোধন  

ছবি : বাসস

দিনাজপুর, ১১ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলায় আজ ‘লিচুর মিষ্টি ঘ্রাণে, সোনালী ধানের প্রাণেÑজাগুক রোভার তারুণ্যে’ শীর্ষক  প্রতিপাদ্যকে সামনে রেখে পাঁচদিন ব্যাপী ৪র্থ রোভার মুট শুরু হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৫ টায় গোর-এ-শহীদ বড় মাঠে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ৪র্থ রোভার মুট উদ্বোধন করা হয়। 

পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে ৪র্থ রোভার মুট-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো. জেদান আল মুসা। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। 

এ সময় জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।