শিরোনাম

শেরপুর, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : শেরপুর-৩ আসনে সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
আজ বিকেল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সভায় বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক, জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
সভায় আসন্ন শেরপুর-৩ সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া ভোটের দিন বিচারিক ক্ষমতাসহ ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র্যাব ও পুলিশ সার্বিক প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে বলে জানানো হয়।