বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০২
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে প্রস্তুতি সভা

ছবি : বাসস

শেরপুর, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় ঝিনাইগাতী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন।

এ সময় বক্তব্য দেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন।

পরে দিবসটি উপলক্ষে সকল কর্মসূচি সুশৃঙ্খল, সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়।