শিরোনাম

মাগুরা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মাগুরায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজীর আহমেদ। এতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ মোট ৩৯ জন ভোটগ্রহণকারী কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় ভোটগ্রহণ প্রক্রিয়া, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য, ভোটকেন্দ্র পরিচালনা এবং প্রযোজ্য নির্বাচনী বিধিমালা সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালায় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।