শিরোনাম

মুন্সীগঞ্জ, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জের গজারিয়ায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলার অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।
কর্মশালায় জেলা প্রশাসক বলেন, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।
কর্মশালায় নির্বাচনে উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণকারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।