শিরোনাম

শেরপুর, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর আড়াইটায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে জানাযা নামাযে ইমামতি করেন, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।
জেলার পাঁচ উপজেলা থেকে জামায়াতে ইসলামী, বিএনপি ও ১১ দলীয় জোট নেতৃবৃন্দ জানাযায় অংশ নেন।
বিকেল ৫ টায় মো. নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাযা তার নিজ নির্বাচনী এলাকা শ্রীবরদি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা যায়, আজ বুধবার রাত ৩টার দিকে কিডনিজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি অবস্থায় তিনি ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এদিকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে এই আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।