বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৮

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

রাজশাহী, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন ও অন্যান্য মামলার রয়েছে ৫ জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।