শিরোনাম

রাজশাহী, ৬ মার্চ, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃস্পতিবার রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১৩ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ১৭ জন রয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।