বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৪

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬

রাজশাহী, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ১ ও অন্যান্য মামলার ৯ জন আসামি রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।