বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪০

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ

ছবি : বাসস

সাতক্ষীরা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করা হয়েছে। 

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, তলুইগাছা, কুশখালি, মাদরা ও কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে আজ মঙ্গলবার এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদরের বলদঘাটা থেকে ভারতীয় ওষুধ, তলুইগাছা বিওপির আভিযানিক দল কামারবাড়ি থেকে এবং কুশখালি বিওপির আভিযানিক দল শ্মশান ঘাট থেকে ভারতীয় শাড়ি জব্দ করে।

এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার কাঁকডাঙ্গা মাঠ থেকে ভারতীয় শাড়ি এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল তেতুলতলা মাঠ থেকে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত ওষুধের সর্বমোট বাজার মূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। 

তিনি আরও জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।