বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫০

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

ছবি : বাসস

সাতক্ষীরা, ৫ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি, ওষুধ ও মাদক দ্রব্য জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, কাঁকডাঙ্গা ও ঝাঁউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গনিমিয়ার আমবাগান নামক স্থান হতে এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল একই উপজেলার মুক্তিবাড়ি নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। 

এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী ও কাঁকডাঙ্গা মাঠ নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ২৩ বোতল মদ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক দুইলাখ ২৫ হাজার পাঁচশ’ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় ওষুধ ও অন্যান্য মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিব ষ্টোরে জমা রাখা হয়েছে।