বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩০

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

ছবি : বাসস

সাতক্ষীরা, ৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে কলারোয়া উপজেলার সীমান্ত থেকে ভারতীয় ওষুধ সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 

আজ মঙ্গলবার কলারোয়া উপজেলার মাদরা বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার তেতুলতলা মাঠ নামক স্থান হতে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত ওষুধের সর্বমোট বাজার মূল্য দুইলাখ ১০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় ওষুধ সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।