শিরোনাম

সাতক্ষীরা, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমন্তবর্তি এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ঈদগাহ নামক স্থান হতে ভারতীয় ওষধু জব্দ করে। এছাড়া, সুলতানপুর বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার বর্মিতলা নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালে সর্বমোট বাজার মূল্য আনুমানিক একলাখ ৭৫ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় ওষুধ সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।