শিরোনাম

হবিগঞ্জ, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বচনে উপলক্ষে হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আখি রানী দাশ, জেলা তথ্য অধিদপ্তরের উপপরিচালক কাওছার আহমেদ। এ সময় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মো. ফজলুর রহমান, শোয়েব চৌধুরী, রুহুল হাসান শরীফ, মোহাম্মদ নাহিজসহ অনেকেই।
এ সময় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, সকলের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
পরে তিনি সাংবাদিকদের হাতে পর্যবেক্ষণ কার্ড তুলে দেন।