বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৮

নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

ছবি : বাসস

নওগাঁ, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। 

এ সভায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মুত্তালিব সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, ১৪ ও ১৬ বিজিবির সিও, সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ (উপজেলা নির্বাহী অফিসারগণ) এবং জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ (ওসি) উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় সরকারের নির্দেশনা অনুসারে দায়িত্বরত প্রত্যেক ব্যক্তিকে সতর্কতার সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।