শিরোনাম

নওগাঁ, ৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নওগাঁয় সাংবাদিক, পর্যবেক্ষক, পোলিং এজেন্টদের সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ জেলা নির্বাচন অফিসের সহযোগিতায় ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, নওগাঁ জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালেব, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার রুহুল অমিন প্রমুখ।
সভায় ভোটের দিনে সাংবাদিক, পর্যবেক্ষক, পোলিং এজেন্টেদের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন সংশ্লিষ্টরা।