শিরোনাম

কুড়িগ্রাম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ ‘দেশ মেরামতের সুযোগ এখন আপনারই হাতে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গণভোট ২০২৬ উপলক্ষে ইমাম ও পুরোহিত প্রমুখ ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধিমূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের কুড়িগ্রাম কার্যালয়ের হলরুমে সুশাসনের জন্য নাগরিক (সুজন) -এর উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
‘সুজন’ কুড়িগ্রামের সভাপতি খায়রুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক রনি।
এ সময় ‘সুজন’- এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি গণভোটের গুরুত্ব তুলে ধরে সঠিক তথ্য প্রচার, সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করা এবং তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সংলাপে ইমাম ও পুরোহিত সহ জেলার অর্ধশতাধিক ধর্মীয় নেতা অংশগ্রহন করেন।