শিরোনাম

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ভোলার চরফ্যাশনে বিএনপি’র প্রার্থী নুরুল ইসলাম নয়নের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার চরফ্যাশনের আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এই বৈঠকের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।
বৈঠকে নুরুল ইসলাম নয়ন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিএনপির নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে তিনি নারীদের উন্নয়নকে অগ্রাধিকার দেবেন।
এদিকে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের ২১টি ইউনিয়নে প্রতিদিন মহিলা ভোটারদের নিয়ে উঠান বৈঠক করা হচ্ছে। এসব উঠান বৈঠকে শত শত নারী ভোটার অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা গেছে।
উঠান বৈঠকে নরুল ইসলাম নয়ন বলেন, নির্বাচিত হলে চরফ্যাশনকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে রূপান্তরিত করা হবে। তবে চাঁদাবাজ, দখলবাজ, জুলুমকারী, মাদকসেবী ও মাদক কারবারিদের এখানে কোনোভাবেই আশ্রয় দেওয়া হবে না।
নুরুল ইসলাম নয়ন চরফ্যাশনের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।।