বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ২০:২১

আগামীকাল থেকে আর্থিক প্রতিষ্ঠানের নতুন অফিস সময় নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : সারা দেশে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক আগামীকাল থেকে সব আর্থিক প্রতিষ্ঠানের নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে।

বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে জানানো হয়, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানের অফিস সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে লেনদেনের সময়সূচি সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত।

২০২৩ সালের ফাইন্যান্স কোম্পানি আইন-এর ৪১ (২) (ঘ) ধারার আলোকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে, চলমান জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় সরকার ২ এপ্রিল অফিস সময় কমানো এবং শপিং মল ও দোকানপাট আগেভাগে বন্ধ করার মতো একাধিক মিতব্যয়ী পদক্ষেপ ঘোষণা করে।