শিরোনাম

ঢাকা, ১২ মাচর্, ২০২৬ (বাসস) : বাংলাদেশে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ম্যাক্সিম ক্রিশকো গভর্নরকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের প্রতি আইএমএফের পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন রাজনৈতিক সরকারের সঙ্গে কাজ করতে আইএমএফ অধীর আগ্রহে অপেক্ষা করছে।