শিরোনাম

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেমরা, সূত্রাপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, খিলক্ষেত, যাত্রাবাড়ী, দক্ষিণখান ও শাহবাগ থানা পুলিশ এ অভিযান চালায়। এর মধ্যে ডেমরা থানা দুইজন, সূত্রাপুর থানা দুইজন, মোহাম্মদপুর থানা তিনজন, তেজগাঁও থানা একজন, খিলক্ষেত থানা একজন, যাত্রাবাড়ী থানা পাঁচজন, দক্ষিণখান থানা দুইজন ও শাহবাগ থানা একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. শরীফ (৩৯), মো. বাবু মিয়া ওরফে বাবুল (৪১), ইয়ামিন আরাফাত সঞ্জয় (২৮), মো. আল-আমিন সরদার (৩২), মো. নয়ন (১৮), মুজাহিদ হোসাইন ওরফে কামরান (২৫), মো. কবির হোসেন (৩৫), মো. লিটন বেপারী (৬০), মো. সেলিম (৩৮), মো. জুয়েল (২৫), মো. বাবু ওরফে ছোট বাবু (২৫), মো. হায়দার হোসেন তপু (৪০), মো. ইমরান (২৭), মো. মাহমুদুল হাসান (২৫), মো. কারুল ইসলাম শিবলু (২৯), মো. আলামিন (৩৬) ও মো. মান্নান মিয়া (৩০)।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।