বাসস
  ০১ জুন ২০২৬, ১১:৩৪

রাজবাড়ীতে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

রাজবাড়ী, ১ জুন, ২০২৬, (বাসস} : রাজবাড়ীতে গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে কয়েবটি বাস মালিককে জরিমানা করা হয়েছে।

রোববার সন্ধ্যায় রাজবাড়ীর মুরগি ফার্ম এলাকায় যাত্রীদের নিকট থেকে ৫শ’ টাকার বদলে ৮শ’ টাকা করে ভাড়া আদায়ের অভিযোগে বাস মালিকদের নিকট থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

রাজবাড়ী সদরের মুরগি ফার্ম এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রতিটি বাস কাউন্টারে তদন্ত পূর্বক দেখা যায় বিআরটিএ নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে।

সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে, সপ্তবর্ণা পরিবহন ও গোল্ডেন লাইন এবং জামান পরিবহনের নিকট থেকে মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ও যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরতের নির্দেশনা প্রদান করা হয়।