শিরোনাম

ঢাকা, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার, রাতের খাবার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।
আজ বৃহস্পতিবার রাজধানীর আজিমপুরে অবস্থিত স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা এবং ছাপড়া মসজিদ সংলগ্ন মাদরাসা রাহমানিয়া হাফিজিয়ায় এ কর্মসূচি পালন করা হবে।
এর আগে বুধবার ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নেতৃবৃন্দ আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।