শিরোনাম

রংপুর, ২৫ মাচর্, ২০২৬ (বাসস) : জেলার তারাগঞ্জ উপজেলায় বজ্রপাতে আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজিপুর মাঝাপাড়া (চোরপাড়া) গ্রামের আকবর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে ওই এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় আশরাফুল ইসলাম তামাক ক্ষেতে শুকাতে দেওয়া তামাক উত্তোলনের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।