শিরোনাম

পটুয়াখালী, ২২ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার বাউফলে ৮০০ পিস ইয়াবাসহ মো. সুমন (৩৫) নামে এক কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে উপজেলার চন্দ্রপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। সুমন ওই এলাকার মো. হানিফ মৃধার ছেলে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে এসআই সম্বিত ও এসআই আরিফ অংশ নেন।
ওসি সিরাজুল ইসলাম বাসসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুমনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।