বাসস
  ২২ আগস্ট ২০২৬, ১৮:২০

শেরপুরে প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা  

ছবি: বাসস

শেরপুর, ২২ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ শেরপুর পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প সহ চলমান সকল উন্নয়ন প্রকল্প সমূহের বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে শেরপুর পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ।

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্ব এ সভায় পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রধান অতিথি শেরপুর পৌরসভার বেশ কিছু উন্নয়নমূলক কার্যক্রম সশরীরে পরিদর্শন করেন। এগুলোর মধ্যে রয়েছে পৌরসভার দৃষ্টিনন্দন ছাদবাগান, জ্ঞানের আলো ছড়ানো পৌর গ্রন্থাগার ও জাদুঘর এবং শিশু-কিশোরদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।