বাসস
  ২২ আগস্ট ২০২৬, ১৮:২১

দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র

ছবি : বাসস

দিনাজপুর, ২২ আগস্ট, ২০২৬(বাসস) : দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবি’র উদ্যোগে জেলার বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে আয়োজিত ৪ সপ্তাহব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ পত্র বিতারণ করা হয়েছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর বিরল উপজেলার মডেল মসজিদ হলরুমে দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ বিজিবি আয়োজিত সীমান্ত এলাকা বেকার তরুণ ও যুবকদের ৪ সপ্তাহব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষে অংশ গ্রহণকারী যুবকদের মাঝে সনদ পত্র ও উপকরণ বিতরণ করা হয়েছে।

গত ২৭ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত পরিচালিত প্রশিক্ষণে সীমান্তবর্তী এলাকার ২০ জন বেকার যুবক অংশ গ্রহণ করেন।

শনিবার দুপুর সাড়ে ১২টায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। একইসঙ্গে যুব সমাজকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি,দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, তাঁর বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল হিসাবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী বলেন, এই প্রশিক্ষণ যুবকদের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তোলা এবং দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানান।

এছাড়াও প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর তানিম হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলামসহ বিজিবি’র কর্মকর্তাবৃন্দ, বিরল থানার ওসি পরিদর্শক মো. এমদাদ হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার যুব সমাজকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।