শিরোনাম

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ (বাসস): মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় তাঁর ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য হয়েছে।
আজ জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টায় রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী সেদিন থেকে তাঁর সংসদীয় আসনটি শূন্য হয়েছে।