বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১১:১৮
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১১:২৫

চাঁদপুরে গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে কোস্টগার্ড

১০ কেজি গাঁজাসহ দুই কারবারি আটক । ছবি: বাসস

চাঁদপুর, ২৫ মার্চ ২০২৬ (বাসস): জেলা শহরের মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে কোস্টাগার্ড।

গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৪টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কর্তৃক মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকায় সন্দেহজনক একটি যাত্রীবাহী ট্রলার তল্লাশি করে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানার হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।