শিরোনাম

মুন্সীগঞ্জ, ৬ মার্চ, (বাসস) : মুন্সীগঞ্জে ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুণ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাট দিবস উপলক্ষে আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলা প্রশাসকের স ম্মেলন কক্ষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আলোচনা সভায় পাটশিল্পের ঐতিহ্য পুনরুদ্ধার পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণ বাজারে এসব পণ্যের চাহিদা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে পাটজাত পণ্যের ব্যবহারে আগ্রহ সৃষ্টির লক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় পাট পচন ও প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির আধুনিকায়ন, গুণগত মানসম্পন্ন পাট আঁশ উৎপাদন এবং পাটকলসমূহ পুর্ণ সক্ষমতায় চালু রাখাসহ পাটখাতের বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরা হয়।
জেলা প্রশাসক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পাটশিল্পের সংরক্ষণ ও সম্প্রসারণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, পাট অদিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. এনায়েত হোসেন এবং কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শান্তনা রাণীসহ বিভিন্ন পাট ব্যবসায়ী এবং পাটচাষীসহ অংশীজন।