শিরোনাম

মুন্সীগঞ্জ, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ২৭টি পরিবারের মধ্যে ১ কোটি ১৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ভুক্তভোগী পরিবারের মধ্যে এসব চেক বিতরণ করেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে নিহত ৪ পরিবারের মধ্যে প্রত্যেককে ১ লাখ করে ৪ লাখ টাকা এবং আহত ২৩ পরিবারের সদস্যদের প্রত্যেককে ৫ লাখ করে ১ কোটি ১৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. ফিরোজ কবির এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।